এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর বিষয়ে জনসচেনতা//Aedes mosquito, dengue and chikungunya fever.
এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর বিষয়ে জনসচেনতা
বর্ষা মৌসুমে এডিস মশার বংশ বিস্তারের কারণে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ও ডেঙ্গু রো প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় পৌরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ বিষয়ে নিম্নোক্ত সতকর্তা এবং এডিস মশা নির্মূল প্রতিরোধ ব্যবস্থা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি?
* ভাইরাস জনিত রোগ বা এডিস মশার কামড়ে ছড়ায়
* সাধারণ চিকিৎসাতে অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ভাল হয়ে যায়, তবে
।
হেমোরেজিক ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু শক সিনড্রোম মারাত্মক হতে পারে। এমনকি এটি মৃত্যুর
কারণও হতে পাে ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় :
* জ্বর ১০৪-১০৫ সে, মাথা ব্যথা, মাংশপেশীতে, চোখের পিছনে ও হাড়ে পড়ে ব্যথা, চামড়ায় লালচে ছোপ (র্যাশ)
** রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে এবং মশারীর ভিতরে বিশ্রামে রাখতে
হবে।
* জুরে শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, অন্য কোন ব্যথানাশক বা র নিরাময়কারী ঔষধ সেবন করা যাবে না।
* হেমোরেজিক ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু শক সিনড্রোম হলে দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খারার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। সে ক্ষেত্রে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে।
চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ ও করণীয় :
* এ রোগের লক্ষণ ডেঙ্গু রোগের মত। সাধারণত চিকুনগুনিয়া রোগটি এমনি এমনিই সেরে
যায় তবে কখনো কখনো গিটের ব্যথা কয়েকমাস এমনকি কয়েক বছরের বেশী সময়
থাকতে পারে।
* গিটের ব্যথার জন্য গিটের উপরে ঠান্ডা পানির শেক এবং হালকা ব্যায়াম উপকারী হতে।
পারে। প্রয়োজনে নিকটস্থ সরকারী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
এডিস মশার বিশেষ বৈশিষ্ট্য।
* এডিস মশা সাধারণত বাড়ির ভিতরে ফুলের টব, বাড়ির ছাদে, এসি ও ফ্রিজের তলায় ও পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, দইয়ের সরা, ভাঙ্গা পাত্র ইত্যাদিতে ৩ দিনের অধিক। জমাকৃত পরিস্কার পানিতে ডিম পাড়ে।
* এ মশা সাধারণত দিনের বেলায়, সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের পূর্বে কামড়ায়। প্রতিরোধ ও * মশার বিস্তার রোধে ফুলের টব, পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা, এসি ও ফ্রিজের তলায় বাড়ির ছাদে, ভাঙ্গা পাত্র, দইয়ের সড়া, বালতি ইত্যাদিতে ৩ দিনের অধিক সময়ে পানি
জমতে দেয়া যাবে না।
* বাড়ির আঙ্গিনা, বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবনে পানির চৌবাচ্চা, বাড়ীর পাশের ড্রেন
নিয়মিত পরিস্কার রাখতে হবে।
* দিনেও ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে হবে।


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন