ঈদের নামাজ পড়িবার নিয়ম Eid prayer rules
ঈদের নামাজ পড়িবার নিয়ম
আল্লাহ আকবার বলিয়া হাত উঠাইয়া তাহরীমা বাধিবে তারপর ছানা (সোবহানাকা) পড়িবে ।
(কিন্তু আয়ুযুবিল্লাহ ও বিস্ মিল্লাহ্ পড়িবে না)
তারপর পরপর তিনবার আল্লাহু আকবার বলিয়। তাকবীর বলিবে এবং প্রত্যেকবার হাত কান পর্যন্ত উঠাইয়া ছাড়িয়া দিবে।
প্রত্যেক তাকবীরের পর তিনবার সোবহানাল্লাহ্ বলা যায় পরিমাণ সময় থামিবে।
(জামায়াত বড় হইলে এর চেয়ে কিছু বেশী ও দেরী করা যায়) ।
তৃতীয়বারে তাকবীর বলিয়া হাত ছাড়িবে না । দুই হাত ধরিয়া তাহরীমা বাধিয়া লইবে ।
তারপর আয়ুযুবিল্লাহ বিস্মিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়িয়া অন্যান্য নামাযের ন্যায় রুকু সেজদা করিবে। কিন্তু দ্বিতীয় রাকায়াতে দাঁড়াইয়া সূরা ফাতিহা ও অন্য সূরা পড়িবার পর সঙ্গে সঙ্গে রুকুতে যাইবে না; বরং উপরোক্ত নিয়মে তিনবার তাকবীর বলিবে ।
তৃতীয় তাকবীর বলিয়া হাত বাঁধিবে না; বরং হাত ছাড়িয়া রাখিয়া চতুর্থ তাকবীর বলিয়া রুকুতে যাইবে।


কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন