Header Ads

Header ADS

নামায সম্পর্কীয় মাসায়েল , অযু-গোসলের মাসায়েল, অযুর ফরজ ,Masael related to prayer Masael of ablution and bathing Ablution is obligatory

 

নামায সম্পর্কীয় মাসায়েল,

অযু-গোসলের মাসায়েল,

অযুর ফরজ

১. মাথার চুলের গোড়া হইতে থুতির নীচ পর্যন্ত দুই পার্শ্বের দুই কান পর্যন্ত মুখ সম্পূর্ণ ধৌত করা।


২. দু' হাতের কুনুইসহ ধৌত করা । 


৩. মাথার চারি অংশ হইতে এক অংশ মাছেহ করা ।



৪. দু'পায়ের টাখনুসহ ধৌত করা ।


অযুর সুন্নাত


১. অযুর নিয়ত করা ।


২. মিসওয়াক করা ।


৩. বিস্মিল্লাহ শরীফ পাঠ করা ।


৪. দু'হাতের কব্জা পর্যন্ত প্রথম তিনবার ধৌত করা ।


 ৫. মুখে তিনবার পানি দিয়া কুলি করা ।


৬. নাকের ভেতর পানি দিয়া আঙ্গুল দ্বারা সাফ করা ।


 ৭. প্রত্যেক অঙ্গ তিনবার ধৌত করা ।


৮. দাড়ি খেলাল করা ।


৯. এক অঙ্গ শুকাইবার আগে অন্য অঙ্গ ধৌত করা।


১০. হাতে পায়ের আঙ্গুল খিলাল করা।


১১. সম্পূর্ণ মাথা মাছেহ করা ।


১২. দুই হাতের চার আঙ্গুল দ্বারা দু'কান মাছেহ করা ।


১৩. অযুর তরতীব ঠিক রাখা।


অযু ভাঙ্গার কারণ


১. সামনে পেশাবের রাস্তা, পিছনে পায়খানার রাস্তা এই

দুইটি রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া । 


২. শরীর হইতে রক্ত বা পুঁজ পানি বাহির হইয়া গড়িয়া পড়া ।


৩. মুখ ভরিয়া বমি হওয়া ।


৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সামান্য বা বেশী হইলে


৫. চিৎ বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া।


 ৬. পাগল, মাতাল, বেহুশ হওয়া । 


৭. নামাজের ভেতর উচ্চস্বরে হাসি দেওয়া


তায়াম্মুম


১. নাপাক হইতে পাক হাছিলের নিয়ত করা । 

২. পাক মাটিতে হাত মারিয়া মুখ সম্পূর্ণ মাছেহ করা । 

৩. পাক মাটিতে হাত মারিয়া দু'হাতের কনুইসহ মাছেহ করা ।



গোসলের ফরজ


১. মুখের ভিতর পানি দিয়ে গড় গড়াইয়া কুলি করা ।

২. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ।

৩. নাকে কানে বালি থাকিলে নড়াইয়া পানি পৌঁছানো এবং হাতে আংটি বা চুড়ি থাকিলে নড়াইয়া পানি পৌঁছানো আর সম্পূর্ণ শরীর ধৌত করা।



গোসলের ওয়াজিব


প্রশ্ন : গোসল ওয়াজিব হওয়ার কারণ কয়টি এবং কি কি কারণ?

 উত্তর : গোসল ওয়াজিব হওয়ার কারণ আমরা বলবো না ।


গোসলের সুন্নাত


১. নিয়ত করা ।

 ২. দু'হাতের কব্জি পর্যন্ত ধৌত করা ।

৩. গোসলের পূর্বে পেশাব করিয়া আবদাস্ত করা এবং শরীরের

কোন স্থানে নাপাকী লাগিয়া থাকিলে তাহা ধৌত করা।

৪. গোসলের পূর্বে অযু করা ।

 ৫. সম্পূর্ণ শরীর তিনবার ধৌত করা ।


নামাযের ফরজ


১. পাক জায়গায় নামায পড়া । 

২. কাপড় পাক থাকা ।

৩. পাক শরীরে নামায আদায় করা ।

৪. ছতর ঢাকা ।

৫. ঠিক ওয়াক্তে নামায পড়া ।

৬. নিয়ত করা।

৭. ক্বেবলা সামনে রেখে নামাযে দাঁড়ান (এই সাতটি বাহিরে) 

৮. নামাজ দাঁড়াইয়া পড়া ।


জানাজা নামাযের সুন্নাত


১. ইমাম মুর্দার ছিনা বরাবর খাড়া হওয়া । 

২. ছানা পাঠ করা ।

৩. দরূদ শরীফ পাঠ করা।

৪. দোয়া পাঠ করা। 


বড় নাপাকী


১. মানুষের পেশাব এবং পায়খানা ।

২. হারাম জানোয়ারের পেশাব এবং পায়খানা ।

৩. হালাল জানোয়ারের পায়খানা ।

৪. পাখিসমূহ হইতে হাঁস মুরগীর পায়খানা । 

৫. মানুষ এবং জানোয়ার হইতে প্রবাহিত রক্ত।

৬. মণি, শরাব ।


বড় নাপাকীর হুকুম


আবার বড় নাপাকী ছয় কিসিমে দুই প্রকার । 

এক প্রকার গাঢ় | 

নাপাকী, আর এক প্রকার পাতলা, 

গাঢ় নাপাকী সিকি পরিমাণ লাগলে নামায আদায় হবে,

 মাকরূহে তাহ্রীমার সহিত সিকি হইতে অধিক লাগিলে নামাজ দূরস্ত হইবে না। 

পাতলা নাপাকী কাঁচা টাকা পরিমাণ লাগলে নামায আদাই হইবে । 

মাকরূহে তাহরিমীর সহিত টাকা হইতে অধিক লাগিলে নামায দুরস্ত হইবে না ।


ছোট নাপাকী


১. হালাল জানোয়ারের পেশাব ।

২. হারাম পাখিসমূহের পায়খানা ।

ছোট নাপাকীর হুকুম মানুষের অঙ্গ যথা, 

দু'হাতের কুনুই পর্যন্ত দু'হাত দুই অঙ্গ ।

 দু'হাতের কুনুর উপরে দু'বাজু দুই অঙ্গ। 

দু'হাঁটুর নীচ পর্যন্ত

দু'পা দুই অঙ্গ। 

দু'হাঁটুর উপরে দু'রান দুই অঙ্গ তেমনি কাপড়ের অংশ দু'আস্তিন দুই অংশ ।

 আঁচল দামান দুইটি অংশ আর দুইটি অংশ যথা দু'পার্শ্বে দুই কল্লী ।

প্রত্যেক অংশের মধ্যে চার অংশের এক অংশের কমের মধ্যে

লাগলে নাপাকী মাকরূহের সহিত নামায আদায় হইবে । 

তাহা

হইতে অধিক লাগিলে নামায দুরস্ত হইবে না ।


রোযার ফরজ


১. রোযার নিয়ত করা ।

২. ছুবেহ ছাদিকের পর হইতে সূর্য ডুবা পর্যন্ত খানাপিনা ত্যাগ

৩. আর একটি নিষেধের কথা আমরা বলব না ।


রোযার সুন্নাত


১. সাহ্রী খাওয়া ।

২. ছুবহে ছাদিকের পূর্ব থেকে খানাপিনা ত্যাগ করা ।

 ৩. রাত্রে রোযার নিয়ত করা ।

৪. গালিগালাজ আর খারাপ কথা বন্ধ রাখা ।

৫. ইফতারী সামনে রেখে ইন্তেজার করা । 

৬. সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ঠিক সময়ে ইফতার করা ।


রোযা ভঙ্গের কারণ 

১. কোন কিছু জোরপূর্বক মুখে দেওয়ার পর তাহা গিলিয়া ফেলা ।

২. রোযা স্মরণ থাকা সত্বে কুলি করার সময় অনিচ্ছায় পানি হলকের ভিতর চলিয়া যাওয়া ।

৩. মুখ ভরিয়া বমি হওয়া ।

৪. দাঁতের ফাঁকে আটকানো খাদ্য বাহির করিয়া গিলিয়া ফেলা ।

 ৫. খেজুরের দানা, পাথরের টুকরা, অখাদ্য জিনিস ইচ্ছাপূর্বক গিলিয়া ফেলা ।

৬. মুখ ভরিয়া বমি আসার পর পুনঃ তাহা গিলিয়া ফেলা । 

৭. দাঁত হইতে বাহির হওয়া রক্ত, থুথু থেকে বেশী হইলে

তাহা গিলিয়া ফেলা ।

৮. মুখের ভিতর পান রাখিয়া ঘুম যাওয়ার পর, ছুবহে ছাদিকের পর ঘুম হইতে জাগ্রত হওয়া ।


৯. ধূমপান করা ।

১০. ঔষধাদি খাদ্য দ্রব্য পান করা ও আহার করা। 

১১. নাকে কানে তৈল অথবা ঔষধ প্রবেশ করান ।

১২. (ভোজ) গ্রহণ করা ।

১৩. ভুলেতে পানাহারের পর রোযা ভাঙ্গছে ভেবে পুনঃ কিছু আহার করা। 

১৪. রাত্রি আছে ভেবে ছুবহে ছাদিকের পর সাহ্রী খাওয়া।

১৫. সূর্য থাকতেই সূর্য অস্ত গেছে ভেবে ইফতার করা ।

১৬. আর একটি কারণের কথা আমরা বলব না । 

১৭. চোখে সুরমা দিয়ে, সিঙ্গা লাগাইয়া রোযা ভাঙ্গছে ভেবে

পুনঃ আহার করা ।

১৮. লোবান বা অন্যান্য দ্রব্যের ধুয়া মুখে বা নাকের ভিতরে ইচ্ছাপূর্বক টানিয়া নেওয়া ।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.