Header Ads

Header ADS

এক ইয়েমেনীর ঘটনা,। A Yemeni incident

 এক ইয়েমেনীর ঘটনা

 আবদুল্লাহ ইবনু উমার দেখতে পেলেন , এক ইয়েমেনী যুবক তার মাকে পিঠে নিয়ে তাওয়াফরত অবস্থায় বিড়বিড় করে বলছেন ‘ আমি আজ মায়ের জন্য অনুগত উটের মতো । কোনো কষ্ট বা ভয়ই আমাকে বিরত রাখতে পারবে না । অতঃপর তাওয়াফ শেষে , লোকটি আব্দুল্লাহ ইবনে উমারকে বললেন , হে আবদুল্লাহ ইবনু উমার , আমার মা আমাকে যত মাস গর্ভে ধারণ করেছে , তার চেয়েও বেশি সময় ধরে আমি তাকে বহন করছি ।  
আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি ? ‘ আবদুল্লাহ ইবনু উমার জবাবে বললেন ,  নাহ , আপনার মায়ের একটা দীর্ঘশ্বাসের প্রতিদানও আপনি দিতে পারেননি । [ ১ ]

এই ঘটনা থেকে বা ঝা যায় , আমরা যতই ভাবি না কেন , বাবা - মা‘র জন্য আমরা বিশাল কিছু করে ফেলেছি , আদতে তাদের প্রতিদান দেওয়া কারও পক্ষেই সম্ভব নয় । তাই বাবা - মা‘র হক আদায়ে আত্মতুষ্টিতে না ভোগাই ভালো । আমরা কেবল আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে পারি । তারা যদি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান , তবে আল্লাহও আমাদের ওপর সন্তুষ্ট হবেন ।

 [ 1 ] আল - আদাবুল মুফরাদ ১/৬২
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে , তাঁকে ছাড়া অন্য কারও ইবাদাত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো । তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় ; তবে তাদেরকে “ উফ ‘ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিয়ো না ; আর তাদের সাথে সম্মানজনক কথা বল ।

 [ 1 ] সূরা বানী - ইসরাঈল , ১৭:২৩

কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.