ম্যাজিকের রহস্য ২৭,লাল ও নীল কার্ড।Secrets of Magic 27, Red and Blue Cards.
লাল ও নীল কার্ড
প্রদর্শনী স্কুল : ঘরোয়া অনুষ্ঠান, ছোট মঞ্চ। প্রদর্শন কাল : ৩ থেকে ৫ মিনিট। অভ্যাস কাল প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট; এক সপ্তাহ।
প্রয়োজনীয় জিনিষ : (ক) ৪টি সাদা ভিজিটিং কার্ড : ২ টির একপিঠে লাল ও অপর ২টির একপিঠে নীল গোলাকার চিহ্ন একে নিতে হবে-সাইজ ৩২ । ২০ ইঞ্চি (খ) দু'টি বিশেষভাবে প্রস্তুত 1 পুরু কাগজের খাম ( আর্ট বোর্ড বা বক্সবোর্ড দিয়ে প্রস্তুত করে নিতে হবে)। সাইজ - 1 ৩ ইঞ্চি দুটির উভয় দিক খোলা । (খামের প্রস্তুত প্রনালী ৬৭ নং চিত্রে দেখুন)। এক পিঠে রোমান নং। ও অপরটির এক পিঠে রোমান || অক্ষরের নম্বর একে নিন। (৬৭ নং চিত্রে দেখুন )। অপর পিঠ সাদা।
সংঘটনঃ জাদুকর টেবিলের দু'প্রান্তে রাখা দু'টি বইয়ের সাথে খাম দুটি হেলান দিয়ে রাখেন। (৬৬ নং চিত্র) (খামের দীর্ঘ পাশ টেবিলের উপর থাকবে । পূর্বেই এই ভাবে সাজিয়ে রাখতে হবে।) ১ নং খাম থেকে লাল কার্ডটি হাতের তালুতে ফেলে উভয় পিঠ দেখানো। খামটিও শুন্য দেখান । তৎপর অপরটির কার্ড অনুরূপ ভাবে হাতে ঢেলে দেখান সেটি নীল । এ খামটিও শুন্য। এবার তিনি ১ নং খামটি নিজের বামে ও ২নং টি ডানে রাখার পূর্বে ১ নং এর ভিতর লাল কার্ড এবং ২নং এর ভিতর নীল কার্ড রাখেন । রাখার সময় উভয় খাম পূর্বের মত বই এর সাথে হেলান দিয়ে রাখেন। দর্শকগনকে জিজ্ঞাসা করে তিনি জেনে নিলেন ১ নং এ লাল ও ২ নং নীল, এবার তিনি মন্ত্র আওড়ালেন - জাদুর মন্ত্র ম্যাজিকের স্পেল (Spell) - কোথাকার কার্ড কোথায় গেল। দু-তিনবার বলেই খাম থেকে কার্ড ২টি ধীরে টেবিলে ঢেলে ফেলেন । ঢালার সময় সবাই দেখে আবাক সত্যি লাল কার্ডটি ২নং এবং নীল, কার্ডটি ১নং খাম থেকে বেড়িয়ে এলো । অথচ খাম দু'টিও খালি ।
জাদুকর পুনরায় ১ নং খাম থেকে নীল কার্ডও ২নং খামে লাল কার্ড ভরে পূর্বোক্ত মন্ত্র পড়ে দেখান কার্ড দু'টি তাদের নিজ নিজ স্থান পরিবর্তন করেছে।
কর্তব্য : সংঘটন অংশের বর্ণনা অনুযায়ী পর পর করে যান । ১নং চিহ্ন যুক্ত খামে লাল কার্ড ভরে মুখের কাছে একটি লাল বিন্দু চিহ্ন দিয়ে রাখুন এবং উক্ত খামের অপর মুখ দিয়ে নীল চিহ্ন যুক্ত কার্ডটি ভরে সেই মুখের নিকট নীল বিন্দু চিহ্ন দিয়ে রাখুন । ২ নং খামেও উভয় খোলা মুখ দিয়ে নীল ও লাল কার্ড ভরে অনুরুপ চিহ্ন দিয়ে ১ নং খাম বামে এবং ২ নং খাম ডান দিকে রাখুন । ১ নং খামের লাল বিন্দু চিহ্ন বামে ও ২ নং খামের লাল বিন্দু চিহ্ন ডানে রেখে বইএ হেলান দিয়ে রাখুন । স্থান পরিবর্তন দেখাতে হলে খামের লাল বিন্দু নীচে রেখে ২ নং খাম ও নীল বিন্দু নীচে রেখে ১ নং খাম ঢালতে হবে। ২য় বার তার বিপরীত করতে হবে । বইএ হেলান দিতে সর্বদা খামের লম্বাদিক টেবিরেরাখুন।






কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন