কম্পিউটার ভাইরাস কী? What is a computer virus?
কম্পিউটার ভাইরাস কী
কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস বিভিন্ন উৎসের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে মেমোরিতে গোপনে সংক্রমণ করে নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। এই ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কর্ম উপাদানের বাধা সৃষ্টি করে। আবার কখনও প্রোগ্রাম বা ডাটা নষ্ট করে ফেলে, কম্পিউটারের বুট হতে বিরত রাখে এবং ডিস্ককেও নষ্ট করে ফেলে। কম্পিউটার ভাইরাস এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রামের সেট, যা কম্পিউটারের অন্যান্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে বৈধ প্রোগ্রামকে ক্ষতিগ্রস্ত করে বা সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় এবং পর্যায়ক্রমে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে সংক্রমিত হয়ে কম্পিউটারের সার্বিক কার্যক্রমকে অচল করে দেয়। অনেক সময় ভাইরাস কোনোভাবে বৈধ প্রোগ্রামের মধ্যে প্রবেশ করে লুক্কায়িত অবস্থায় থাকে। প্রোগ্রাম চালানো হলে ভাইরাস কম্পিউটার ব্যবহারকারীর অজান্তে তার কার্যক্রম শুরু করে।
Kenneth C. Laudon & Jane P. Laudon-এর মতে, "Computer viruses are rogue software programs that are difficult to delect, which spread rapidly through computer systems, destroying data or disrupting processing and memory systems."
পৃথিবীতে হাজার হাজার কম্পিউটার ভাইরাস রয়েছে। ধারণা করা হয় যে, প্রতিমাসে ২০০টি করে ভাইরাস তৈরি হচ্ছে। সব ধরনের ভাইরাস কম্পিউটার বা প্রোগ্রামের ক্ষতি করে না। তবে কিছু ভাইরাস রয়েছে যা ভয়াবহ রকমের বিপদজনক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ফ্রেড কোহেন সর্বপ্রথম কম্পিউটারের পরাশ্রয়ী প্রোগ্রামকে ভাইরাস বলে নামকরণ করেন।
ভাইরাস শব্দটি একটি Abbreviation এর পূর্ণাঙ্গঅর্থ হলো- Vital information and resources under seize. সুতরাং কম্পিউটার ভাইরাস কোনো কম্পিউটার ছাড়া নিজেদেরকে প্রকাশ করতে পারে না।



কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন