Header Ads

Header ADS

আপনিও জানেন

 আপনিও জানেন

প্রাইমেটস

স্তন্যপায়ী প্রাণীদের একটি বর্গ। এদের হাতে ৫টি আঙুল এবং আঙুলের মাথায় নখ আছে; চোখ অক্ষিকোটরে থাকে এবং ' চোখ মাথার সামনে স্থাপিত। এরা সাধারণত একবারে একটি মাত্র সন্তান প্রসব করে এবং এদের স্তন থাকে বুকে। মানুষও এই বর্গের একটি প্রাণী ।

মেসোফাইট

আর্দ্র অঞ্চলের উদ্ভিদ। স্বাভাবিক পানি সরবরাহ রয়েছে যেসব জায়গায় সেসব জায়গায় এ জাতীয় উদ্ভিদ জন্মে। এগুলো অরণ্য পর্যায়ের উদ্ভিদও বটে। যেমন, আম, জাম ইত্যাদি গাছ ।

কোনও কোনও জন্তুর চোখ অন্ধকারে জ্বলজ্বল করে কেন?

বেড়াল, বাঘ, সিংহ আরও অনেকরকম জন্তু- জানোয়ার আছে যাদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে। কারণ এদের অক্ষিপটের উপর লুমিনাস ট্যাপেটাম নামে এক ধরনের স্কটক জাতীয় উপাদান থেকে আলো প্রতিবিম্বিত হয়ে জ্বলজ্বল করে। রাতে যত কম আলোই হোক না কেন, এদের চোখের উপর গিয়ে পড়ে চকচক করে। অন্ধকারে এরা নিজেরাও সবকিছু স্পষ্ট দেখতে পায়। সব জন্তুর চোখ থেকে অবশ্য একই রঙের আলো বিচ্ছুরিত হয় না। দেখা গেছে যাদের চোখের অক্ষিপটে রক্তের জোগান বেশি, তাদের চোখ আগুনের ভাটার মত জ্বলে । আকার যাদের কম তাদের চোখ একটু হলদেটে মত হয়।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.