Header Ads

Header ADS

কিছু বঙ্গালীর কারণে দেশের বদনাম।

 কিছু বঙ্গালীর কারণে দেশের বদনাম।

ফ্রেণ্ডশীপ ব্রিজ, থাই-লাওস বর্ডার। বাপ- ব্যাটা চিয়াং খোং থেকে উত্থানথানি এলাম এবং নংখাই-এর নাইট কোচ ধরলাম। বাসে ফ্রান্সের হোমার এবং তাঁর ফিয়াসে এলিসা ছিল। চারজনের বন্ধুত্ব দীর্ঘ যাত্রার বিভিন্ন-ঘটনা চক্রে জমে ক্ষীর হয়ে গেল। আমরা দুই মিনিট 

থাই সীমান্ত পার হয়ে লাওস-এ ঢুকলাম। হোমারদের ভিসা ছিল না তাই ওদের ভিসা পেতে আধ ঘণ্টার মত দেরি হবে দেখে ওদের বললাম ওরা যেন লাওস-এ এসে কাছের ডিউটি ফ্রি শপ-এ ঢোকে এবং আমরা একসঙ্গেই আধ ঘণ্টারও কম দূরত্বে রাজধানী ভিয়েনশিয়েন যাব । ওরা খুশি হয়ে রাজি হলো ।

ছেলের জন্য চকলেট, জার্সি এবং আমার জন্য আফটার শেভ ও টুকিটাকি কিনে দেখলাম ১৬২ ডলার হয়েছে। দুটো ১০০ ডলারের নোট দিতেই পাসপোর্ট চাইল । পাসপোর্ট দেখেই কানাঘুষা চলল মিনিট কয়েক, তারপর টেলিফোন করলে এক অফিসার এসে ডলার উল্টে পাল্টে দেখে বলল, 'ব্যাংকের অথিন্টিকেশন লাগবে, অপেক্ষা করেন, এক্সপার্ট আসছে ভিয়েনশিয়েন থেকে।' আমি সাফাই গাইতেই বলল, গতমাসে যে দুটো জাল নোট ধরা পড়েছে-দুজনেই বাংলাদেশি! মিনিট পনেরো পরে এক্সপার্ট নয়, হোমাররা এল এবং সব শুনে নোট দুটো দেখে পারফেক্ট বলে রায় দিলেও ওরা সন্তুষ্ট হলো না। এলিসা তার পার্স থেকে দুটো নোট দিলে দাঁত কেলিয়ে হাসল এবং আমাকে ৩৮ ডলার ফেরৎ দিল এবং বলল, 'যান, ম্যাডামের জন্য বেঁচে গেলেন।' এলিসা আমার জাল (!) নোট দুটো তার পার্স- এ ঢোকাল এবং ধ্যাড়ধ্যাড়ে মডেলের এক ভুটভুটির মত টেম্পুতে আমাদের সঙ্গে উঠে বসল।

কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.