Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ২৫,আমাদের নেতা

 

আমাদের নেতা

"আমাদের নেতা" খেলাটি খুবই চমকপ্রদ ও আমোদজনক। খেলাটি কলিকাতা হ'তে প্রকাশিত শিশু পত্রিকা রামধনু তে ১৩৬২ বাং সনের কার্তিক সংখ্যাতে প্রকাশিত ।

সংঘটনঃ এই খেলার জন্য প্রয়োজন দশ খানা বড় নেতার ছবি। ফটো বা পোষ্ট কার্ড মাপের ছবি হলে ভালই হয় নইলে সংবাদপত্রের ছবি হলেও চলবে । তবে সব ক'টি ছবিই এক মাপের হওয়া চাই । জাদুকর ছবিগুলি পাখার মত ছড়িয়ে দর্শকদেরকে দেখাবেন এবং একজন দর্শককে যে কোন একজন নেতা মনোনীত করতে বললেন। ধরা যাক যিনি মনোনীত হবেন তিনিই হবেন প্রধান মন্ত্রী। উক্ত দর্শক আরো মনে রাখবেন, তার মনোনীত নেতা ছড়ানো ছবির বাম দিক হ'তে কোন্ অবস্থানে আছে ( ১ম,২য়, ৩য়, ৪র্থ ইত্যাদি )। নেতা মনোনীত হলে জাদুকর ছবিগুলি তার পিছনে নিয়ে মিশ্রিত করবেন এবং অপর একজন দর্শকের নিকট ছবিগুলি দিবেন। উক্ত দর্শক জাদুকরের নির্দেশে পূর্ববর্তী দর্শকের নিকট হ'তে গোপনে তার নেতার অবস্থান জেনে নিয়ে (ধরা



যাক উহা ৬) উক্ত সংখ্যক ছবি উপর হ'তে নীচে নিবেন। তার পর আরো একটি ছবি উপর হতে নীচে নিবেন। তা'হলে মোট সাতখানা ছবি নীচে রাখা হলো)। পরবর্তী উপরের ছবিটি টেবিলে রাখবেন, পরবর্তী উপরের থানা নীচে নিবেন এবং পরবর্তী উপরের ছবিটি প্যাকের নীচে রাখতে রাখতে তার হাতে শেষে একখানা ছবি থাকবে। জাদুকর, উক্ত শেষ ছবিটি ২য় দর্শক নিজে বা অপর কা'কেও দেখাতে নিষেধ করে শুধু নিজে উহা দেখে নেবেন। (চিত্র নং ৬০)।

এবার জাদুকর বলবেন- ইনি হচ্ছেন ২য় নেতা- ইনি ২য় দর্শকের মনোনীত। ভাগ্যক্রমে আমরা এই নেতাকে পেয়েছি, কেননা এর একটি অসাধারণ ক্ষমতা আছে। ইনি আমাদের ভভিষ্যৎ প্রধান মন্ত্রীর নাম ব'লে দিতে পারবেন। ( অর্থাৎ ১ম দর্শকের মনোনীত ছবিটির নাম বলে দেওয়া যাবে)। এই বলে ছবিখানাকে জাদুকর তার কানের নিকট ধরে, যেন ছবি কি বলছে শুনে নিয়ে, পরক্ষণেই অন্য ছবিগুলির ভিতর সেটিকে রেখে দিবেন এবং একখানা কাগজে কিছু লিখে ১ম দর্শককে উদ্দেশ করে বলবেন- আমি আপনার মনোনীত প্রধান মন্ত্রীর নামটি জানতে পেরেছি। সেটি কাগজে লেখা আছে। '

এবার কাগজটি ১ম দর্শকের হাতে দেওয়া হ'লে তিনি প্রথমে সকলের সম্মুখে তার নেতার নাম বলে তৎপর কাগজের ভাঁজ খুলবেন । দেখা যাবে, সত্য সত্যই কাগজেও তার মনোনীত নেতার নামটিই লেখা আছে।

কর্তব্য : ১ম দর্শক তার নেতাকে মনোনীত করলে জাদুকর ছবিগুলিকে পিছনে নিয়ে মিশ্রিত করবার ভান করবেন মাত্র। আসলে তিনি শুধু উপরের পাঁচখানা ছবি নীচে নিবেন এবং ঐ অবস্থাতেই, অর্থাৎ ছবিগুলি আর ওলট পালট না করে, ২য় দর্শকের হাতে দিবেন। তৎপর পূর্ব বর্ণিত উপায়ে ২য় দর্শক সমস্ত কার্য করে গেলেই ১ম দর্শকের মনোনীত ছবিটিই হবে সর্বশেষ ছবি এবং উহাই ২য় দর্শকের হাতে থাকবে । জাদুকর ঐটী কাকেও না দেখতে দিয়ে কেবল নিজে

দেখবেন এবং উহাই ২য় নেতা বলে উল্লেখ করে বাকী ছবিগুলির ভিতর মিশিয়ে দিবেন। বাকী অংশ সহজ।

ছবিগুলিকে সর্বদা নীচের পিঠে রেখে কাজ করতে হবে।



কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.