Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ১৯,মজাদার রুমাল

 


মজাদার রুমাল

মজাদার রুমাল খেলাটি অল্পবয়সী ছেলেমেয়েদেরকে অপরিসীম আনন্দ দিয়ে থাকে । এই ধরনের খেলাতে অতি সহজে জাদুকর ও দর্শক সাধারনের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার ভাব এনে দেয় ।

সংঘটন : জাদুকর দর্শকদের কাছ থেকে একখানি বড় আকৃতির

রুমান চেয়ে নিলেন ও রুমালটির এপিঠ ওপিঠ দেখিয়ে একখানি চেয়ারের উপর রেখে দিয়ে ছোট ছেলেমেয়েদেরকে উদ্দেশ্য করে বল্লেন- আমার ছোট্ট সোনামনিরা, ওই রুমালটা দেখেছ-ঐ রুমালটা এখনই-একটা মজার কাজ করে তোমাদেরকে খুশী করবে । হ্যাঁ তোমরা ভূতের নাম অবশ্যই শুনেছ আর অনেকের সাথে ভূতের সাক্ষাৎ পরিচয়ও হয়েছে। পরিচয় হলেত কথাই নেই নাম শুনেই তোমরা ভয়ে কাঁপো । আসলে কিন্তু ভূতেরা খুবই ভালো । তোমাদের মত ছোটদেরকে তারা খুবই ভালোবাসে । তারা যে সত্যি সত্যিই তোমাদেরকে ভালবাসে এক্ষনই তার প্রমান দেব । বলত তোমরা সবচেয়ে কি খেতে ভালবাস? ভূতেরা কিন্তু সে কথা জানে । ” এই কথা বলে জাদুকর রুমালটিকে ঠিক মাঝখানে ধরে চেয়ার থেকে সামনের দিকে নিয়ে এলেন এবং ডান হাত রুমালের নীচে ঢুকিয়ে একমুঠো চকোলেট বের করে আনলেন । বল্লেন "দেখতো ভূতেরা এগুলো তোমাদেরকে দিয়ে গেল। আর বলে গেল- তোমরা যেন তাদেরকে আর ভয় না কর। তোমরা তাদের কথা শুনেছ নিশ্চয় ? ”

উপকরনঃ যে কোন একখানি বড় রুমাল । দর্শকদের রুমাল তেমন বড় না হলে নিজের রুমাল পরীক্ষা করিয়ে নিতে হবে। একটি বিশেষ ভাবে প্রস্তুত থলে যা'র ভিতর ২০/২৫টি চকোলেট ধরে এমন হতে হবে । থলেটি ত্রিভুজের মত সিল্কের তৈরী । থলেটির 'ক' প্রান্তটি সরু (৫১ নং চিত্র ) এবং তাতে একটি বাঁকানো হুক লাগানো আছে । 'খগ' থলেটির নীচের চওড়া মুখ। দু'টি শক্ত পাতলা ধাতুর পাত দিয়ে তৈরী ।

'ঘ' অংশে চকোলেট ইত্যাদি আগে থেকেই ভরে রাখতে হবে । আয়তন-'কখ' 'কগ' ও 'খগ' সব দিকেই পাঁচ ইঞ্চি করে হবে । চকোলেট থলে হতে বার করতে হলে 'গ' অংশে চাপ দিলে পাতলা পাত দু'টি ফাঁক হয়ে যাবে তখন যতগুলি ইচ্ছা হাতে আসবে । আবার চাপ ছেড়ে দিলে বা স্বাভাবিক অবস্থায় মুখটি বন্ধ থাকে । সুতরাং ভিতরের জিনিষ আটকা থাকে । আগে থেকেই একখানি চেয়ারের পিছনে একটি ছোট পেরেকের সাথে থলেটি বাঁকানো হুকের সাহায্যে ঝুলানো থাকবে।

কর্তব্যঃ রুমালটি দর্শকের কাছ থেকে নিয়ে তার এপিঠ ওপিঠ দেখিয়ে, কোট বা জামার হাতা গুটিয়ে দেখান, যে তাতে লুকানো কিছু নেই । তারপর রুমালটিকে চেয়ারের যে স্থানে থলেটি লুকানো আছে ঠিক সেখানে রাখুন। লক্ষ্য রাখতে হবে যেন রুমালের ঠিক মাঝখানটা চেয়ারের কাঠের ঠিক উপরে এবং পুরাপূরি বিছানো অবস্থায় থাকে । এ ভাবে রুমালটি চেয়ারের উপর রাখা থাকলে রুমালের মাঝখানটা থলেটির বাঁকানো হুকের ঠিক উপরে থাকে। 'সংঘটন অংশে বর্নিত কথাবার্তার (Patter) পরে থলেটির বাঁকানো পিনটি পেরেক থেকে খুলে রুমালটি তুলে নেয়ার সময় রুমালের আবরনে তা তুলে নিতে হবে। এবার থলের "খগ” অংশে চাপ দিলে থলেটির মুখ খুলে যাবে । ডান হাতটি রুমালের ভিতরে ঢুকিয়ে চাপ দিলে চকোলেট ডান হাত পড়বে ।



তারপর চাপ ছেড়ে দিলে মুখটি বন্ধ হয়ে গেলে ডান হাত সরিয়ে আনতে হবে । এ ভাবে তিন চার বার চকোলেট বার করে থলেটি যখন শূন্য হয়ে যাবে তখন রুমালটি দর্শকদেরকে ফেরৎ দিতে হবে ।

একাজ করতে হলে একটি বিশেষ কৌশল অবলম্বন করতে হবে । চকোলেট বের করে তা' বারে বারে বিতরন করতে থাকুন । এবারে শেষ হয়ে গেলে-বলুন আর নেই। সকলেই পেয়েছে নিশ্চয়ই । এই বলে টেবিলের একপাশে রাখা একটি বাক্সে হাত পুরে তা' থেকে আরো দু'টি চকোলেট বের করে-সবশেষে বালক বা বালিকাকে বিতরন করুন। আসলে আগে থেকেই ঐ বাক্সে ৩/৪ টি চকোলেট রেখে দিতে হবে । এবারে রুমালের নীচে হাত ঢুকিয়ে বলতে হবে-‘সত্যি আর নেই” এই কথা বলে রুমালের ভিতরের থলিটি ছোট্ট মুঠি করে বের করেই- বাক্সের ভিতর লুকাতে হবে ও বাক্সে রাখা চকোলেট বিতরন করতে হবে । এবারে অনায়াসে দর্শকের রুমালটি ফেরৎ দিন।



কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.