ম্যাজিকের রহস্য ১৪,রুমালের আবির্ভাব ও অন্তর্ধান
রুমালের আবির্ভাব ও অন্তর্ধান
আধুনিক ম্যাজিকের ক্ষেত্রে রেশমী রুমালের (silk) খেলা এক বিস্তীর্ণ ক্ষেত্র অধিকার করে আছে। শুধুমাত্র রেশমী রুমালের খেলা নিয়ে দু'টি বড় বই লেখা হয়েছে। এই বই এর লেখক Harold Rice দু'টোরইনাম এনসাইক্লোপেডিয়া অব সিল্ক ম্যাজিক (রেশমী রুমালের জাদু বিশ্ব কোষ) । প্রতিটি বই এর পৃষ্ঠা সংখ্যা পাঁচ শতেরও অধিক।
মধ্যম আকৃতি বিশিষ্ট খুব পাতলা রঙ্গীন সিল্কের রুমাল দিয়ে রুমালের খেলা দেখাতে হয়। আজকাল পুরানো কাপড়ের বাজারে বিদেশের ভালো ভালো সিদ্ধের রুমাল সস্তা দামে বিক্রি হয় । রুমাল তৈরীর বর্তমান খেলাটি আমার নিজেরই উদ্ভাবন।
স্পর্শ করিয়ে ঠোঙ্গার ভিতর হতে তিনখানা রঙ্গীন সিল্কের রুমাল একে একে বার করে আনলেন ( ৩৬ নং চিত্র ) ।
উপকরণঃ একখন্ড সংবাদ পত্রের খন্ড ( সাইজ ৮-১১১১২ ইঞ্চি)। তিন খানা মাধ্যমাকৃতি পাতলা রেশমী রুমাল । একটি নকল জাদুকাঠি ( রং ও আকৃতি পূর্বে বর্ণিত) যা' টিনের একমুখ খোলা নল বিশেষ । জাদুকাঠির ব্যাস এক্ষেত্রে “ইঞ্চি।
জাদুকাঠি তৈরী করার বিশেষ পদ্ধতি: জাদুকাঠিটির খোলা মুখে প্রবেশ করতে পারে এমন ব্যাসের একমুখ খোলা টিনের একটি চোঙ তৈরী করতে হবে। দৈর্ঘ্য হবে ৪” ইঞ্চি। তিন টি রুমালকেই এই ছোট চোঙের ভিতর ভরে তার বন্ধ দিকটা বাইরের দিকে রেখে জাদুদকাঠি খোলা প্রান্তে ভরে রাখতে হবে। ( ৩৭ নং চিত্র )।
জাদুরকাঠি ভিতরে একটি লোহার শলার মাথাতে একটি চাকৃতি লাগান আছে। চাকুতিটিকে ভিতর ও বাইরের দিকে উঠানো নামানোর জন্য কাঠিটির গায়ে একটি বোতাম আছে ঠিক টর্চ লাইটে যেমনটি থাকে ( ৩৮ নং চিত্র)।
কর্তব্যঃ সংবাদ পত্রটির এপিঠ ওপিঠ দেখিয়ে কোণাকৃতি করা হোল । জাদুকাঠিটির (Magic wand) কৌশল করা প্রান্তটি ঠোঙার ভিতর প্রবেশ করিয়ে কয়েকবার ঘুরান ও ঠোঙ্গাটার ভিতরে যে কিছু নেই তা' সকলকে দেখান । এবারে জাদুকাঠিটির গায়ে যে বোতাম আছে তা’ নীচের দিকে ঠেলে দিলেই রুমাল সহ ছোট চোঙটি জাদুদকাঠির ভিতর হতে ঠোঙ্গার ভিতরে পড়বে। রুমালগুলি একে একে বার করে আনার সময়ে ২য় রুমালটার সাথে ছোট চোঙাটাকে বার করে আনুন। এবার সর্বশেষ রুমালটি কাগজের ঠোঙাসহ কোন দর্শকের হাতে দিতে পারেন। নতুবা নিজেই ৩য় রুমালটা বের করে সকলে দেখাতে পারেন। ঠোঙাটি এবার খুলে দেখান। আবার কোন তৈরী করুন ।
রুমাল গুলি অদৃশ্য করার বেলায় প্রথমে ছোট চোঙটি রুমালের আড়ালে ধরে ঠোঙার ভিতরে রাখুন এবং ২য় রুমালটি তর্জনী অঙ্গুলীর সাহায্যে তার ভিতর ভরুন । পর পর ৩য় এবং ১ম রুমালটিও ভরুন । আবার জাদুদকাঠির খোলা দিক ঠোঙায় ভরে ছোট চোঙাটিকে জাদুদকাঠির ভিতর প্রবেশ করিয়ে দিন । তারপর ঠোঙার ভিতর জাদুকাঠিটি কয়েকবার ঘোরান । এবার টেবিলে রেখে দিয়ে কোণটি খুলে ফেলুন- কী আশ্চর্য্য তিনটি রুমালই অদৃশ্য হয়ে গেছে ।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন