ম্যাজিকের রহস্য -৪,অগ্নি পরীক্ষা
অগ্নি পরীক্ষা
আমার বহুদিনের একটি প্রিয় খেলা এখানে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি খেলাটি আমি এযাবৎ বহু যায়গায় সাফল্যের সাথে দেখিয়েছি এবং প্রশংসা পেয়েছি । খেলাটির নাম দেয়া হল- অগ্নি পরীক্ষা । খেলাটি সহজ, তবু গোপনে ভালোভাবে কয়েকবার অভ্যাস করে তার পর দেখালে ভাল হয় ।
সংঘটনঃ জাদুকর দর্শকদের কারো কাছ হতে একখানি দশ টাকার নোট চেয়ে নিলেন এবং দর্শককে তা'র নম্বর লিখে রাখতে বললেন । এবার জাদুকর তাঁর পকেট বা টেবিল হতে কয়েকখানা সাধারণ এনভেলপ বের করে দর্শকদের দেখালেন। দর্শকের নোটখানি সকলের সামনে একখানি এনভেলপের ভেতর ভরলেন এবং আঠা দিয়ে মুখ বন্ধ করে টেবিলে রাখলেন । তার পর একটি মোমবাতি জ্বেলে- নোট ভর্তি এনভেলপটি হাতে তুলে নিলেন এবং নোটের মালিককে জিজ্ঞাসা করলেন-"আপনার এই নোটটি জাল নোট কি ? আমি এই মোম বাতিটি আমার ওস্তাদ জাদুগীর আলাদেনের কাছ হতে পেয়েছি । এর সাহায্যে আমি অতি সহজেই নোট 'জাল' কি 'চল' তা বুঝতে পারি। আমার দিকে লক্ষ্য করুন- যদি মোম বাতির আগুনে নোটটি পুড়ে যায়, তবে বোঝা যাবে নোটটি জাল নোট। আর যদি তা নাহয়, তবে বোঝা যাবে এটি 'চল' নোট।
যেই কথা সেই কাজ, জাদুকর দর্শককে কোন কথা বলবার সুযোগ না দিয়েই নোট ভর্তি এনভেলপটি মোমবাতির শিখায় ধরলেন এবং এনভেলপ সহ নোটটি সম্পূর্ণ ভস্ম হয়ে গেল । দর্শক তো হায় হায় করে উঠলেন এবং প্রতিবাদ করলেন তার নোট 'জাল' নয় কিছুতেই । তার নোট তাকে অবিলম্বে ফেরৎ দেওয়া হোক। জাদুকর প্রমাদ গুণলেন এবং কিছু ক্ষণ গম্ভীর ভাবে থেকে বল্লেন- আপনার নোটের নম্বরটি নিশ্চয়ই লেখা আছে-বলুনত নম্বরটি কি? দর্শক নম্বরটি বল্লে জাদুকর
হেসে বল্লেন-“ভয় নেই, শুটি জাল নোটের নম্বর নয়; সুতরাং নিশ্চয়ই পাওয়া যাবে।
জাদুকর টেবিলের উপরের একটি তালাবদ্ধ ছোট বাক্স সামনের দিকে ফেরাতেই দেখা গেল তাতে লেখা আছে-'ব্যাংক'। দর্শক তার নিজ হাতে চাবি দিয়ে তালা খুলে তার নোটটি বার করলেন । সত্যি সত্যি তাতে পূর্বের নম্বরটিই আছে । জাদুকর হাসিমুখে বল্লেন- " ওস্তাদ জাদুগীর আলাদেনের বাতির সামান্য গুন আপনারা দেখলেন।”
কর্তব্যঃ খেলাটি অভিনয় সহকারে দেখাতে পারলে এটি একটি প্রথম শ্রেনীর খেলা। এবারে বলা যাক কি করে এই অসম্ভব কাজ সম্ভব করা যায়। তিনটি সাধারণ এনভেলপ পকেটে নিয়ে খেলাস্থলে আসতে হবে। এনভেলপ তিনটির উপরেরটিতে একটু কৌশল আছে। 'ক' চিহ্নিত এনভেলপটিই উপরে আছে এবং তার ফ্লাপটি ভাঁজ বরাবর কেটে বাদ দিতে হবে ( ১৪ নং চিত্র) 'খ' ও 'গ' চিহ্নিত এনভেলপ দুটি সাধারণ । পরীক্ষা করাবার সময় 'ক' ও 'খ' একসাথে ধরে দেখাতে হবে, দর্শকের হাতে দিতে নেই। নোটটি ভাঁজ করে কৌশল করা এনভেলপ 'ক' এর ভিতর ভরতে হবে। ফ্ল্যাপটি কাটা ধাকায় তিনটি এনভেলপ একসাথে রাখাতে দু'টি এনভেলপ বলে দর্শক মনে করবে; সুতরাং দর্শকদের চোখের সামনে ভরলেও তাদের কোন সন্দেহ হবে না। এবার 'খ' এনভেলপটির ফ্ল্যাপ ধরে টানলে, অপর হাতে 'ক' ও 'গ' এনভেলপটি থেকে যাবে এবং ওগুলো পকেটে রাখতে হবে। '
এনভেলপটিতে কোন নোট নেই । সুতরাং ওটা পুড়লে কোন ক্ষতির কারণ নেই। ‘ক’ এনভেলপটির ভিতর একটি পুরু কাগজ প্যারাফিনে ভিজিয়ে ভরে রাখলে সহজে পুড়ে যাবে। তদুপরি মোমবাতির আলোয় কাগজটিকে ভাঁজ করা নোটবলে দর্শকদের ধারণা হবে।
এবারে তালাবদ্ধ বাক্স হতে কি উপায়ে নোট বার করতে হয় তার বর্ণণা দেওয়া হোল। একখানা দশটাকার নোট সংগ্রহ করে আগেই 'ব্যাংক' লেখা বাক্সটিতে তালাবদ্ধ করে রাখতে হবে এবং ঐ নোটের নম্বরটিই
জাদুকর নিজের বাম হাতের বুড়ো আঙ্গুলের নখের উপর স্থায়ী কালী দিয়ে লিখে রাখবেন ( ১৫ নং চিত্র) । জাদুকর দর্শকের নোটটি বাম হাতে নিয়ে যখন দর্শককে নোটের নম্বর লিখতে বলেন তখন নখের উপর লেখা নম্বরটিই বলেন । কেননা কেউ কখনও নোটের নম্বর মনে করে রাখেন না । শেষ অবধি দর্শকের নোটটি জাদুকরের পকেটেই থেকে যাবে এবং জাদুকরের নোটটি দর্শক নিয়ে যাবেন । যাই হোক- খেলাটির মূল কৌশলটি যদিও খুবই সহজ তবু ভালো ভাবে মহড়া দিয়ে অভিনয় সহকারে দেখাতে পারলে এটি খুবই উঁচু দরের খেলা ।









কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন