ম্যাজিকের রহস্য ২৩,প্রাণবন্ত চিত্র
প্রাণবন্ত চিত্র
বই এর এই অধ্যায়ে কয়েকটি ভিন্ন ধরনের জাদু রহস্য ও তার কৌশল প্রকাশ করা হল । এই শ্রেনীর জাদুকে (Stage Illuision) বা মঞ্চমায়া
বলা হয় । বহু সংখ্যক দর্শকদেরকে বড় মঞ্চে বা প্রেক্ষাগৃহে এই শ্রেনীর খেলা প্রদর্শন করা হয় । এই শ্রেনীর প্রদর্শনীর সময় জাদুকর বহু সহকারী ও সহকারিনী সহ বিচিত্র বেশে, বিচিত্র মঞ্চসজ্জা, বাদ্যসহযোগে ও বিচিত্র আলোক সজ্জার মাঝে পরিবেশন করে থাকেন। সাধারনতঃ বড় ধরনের আসবার পত্র, যন্ত্রপাতি, জীবজন্তু ও মানুষ এতে ব্যবহৃত হয়ে থাকে।
সংঘটন : মঞ্চের সামনের পর্দা সরে গেলে আবছা অন্ধকার ক্রমশঃ আলোর তীব্রতায় উজ্জ্বল হয়ে উঠে । মঞ্চে দেখা গেল একটি দাঁড়ের ( stand) উপর একটি ফ্রেম-তাতে কিছু লেখা বা আঁকা ছবি নেই । মঞ্চের এক পাশে দু'টো একই আকৃতির বড় ছবি ( ৫৫ নং চিত্র ) । জাদুকর দর্শকদের উদ্দেশ্য করে বলেন- " আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে যাদের কিছু ধারণা আছে তাঁরা জানেন- মানব দেহের তিনটি স্তর ।
প্রথম-স্থুল শরীর, ২য়-সূক্ষ্ম ও ৩য় কারন শরীর । যদিও ২য় ও ৩য় স্তরের শরীর সাধারণ চক্ষুতে দেখা যায় না তবুও জাদুপ্রদর্শনীর সহায়তার জন্য আমি তা' দেখাব।” তখন জাদুকর তার সহকারীদের সহযোগীতায় উইংসের পাশে দাঁড় করানো ফ্রেমে আঁকা ছবি দু'টি দর্শকদের দেখাবেন ও দাঁড়ের দু'পাশে রাখবেন। ১ম ছবিটি সম্পূর্ন রঙ্গীন ২য় টি 'হাল্কা রঙ্গীন ' ।
জাদুকর আবার বলেন দাঁড়ের ফ্রেমে যদি ঐ ছবির অবিকল - E সীমারেখা আঁকা যায় তার ফল কি হয়, আমার প্রতিপাদ্য বিষয়ই তাই এই বলে জাদুকর-শিল্পীদের ব্যবহৃত একটি রঙের প্যালেট ও তুলি নিয়ে সাদা ফ্রেমে অবিকল একটি তরুনীর সীমারেখা চিত্র আঁকলেন । অকস্মাৎ একটি বিদ্যুৎ ঝিলিক এবং তীব্র বাদ্য ( গং ) বেজে উঠল অমনি দর্শকগন দেখতে পেলেন দাঁড়ের উপর ফ্রেমের মাঝে প্রানবন্ত এক অপূর্ব সুন্দরী মূর্তির আবির্ভাব ঘটেছে। জাদুকর বল্লেন-" এ হোল কারন দেহ, সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহের মিলন-তাই জীবন ।
কর্তব্যঃ সহকারীদের সাহায্যে প্রথমেই জাদুকর দাঁড়ে অবস্থিত কাগজের ফ্রেমটিকে খুলে অপর পিঠ দেখালেন। আবার ফ্রেমটি পূর্ব অবস্থানে রেখে সহকারী দু'জন উইংসের পাশে দাঁড় করানো ছবি দুটির ( যার পিছনে তরুনীটি লুকিয়ে থাকে) প্রথমত : উপরেরটি মেঝের উপর দিয়ে টেনে আনে । ছবিটি ফ্রেমকে সামান্য আড়াল করলেই পিছন হতে তরুনীটি ফ্রেমের পা দানির উপর উঠে ফ্রেমের পেছনে লুকিয়ে দাঁড়ায় ( ৫৬ নং চিত্র )। ২য় ছবিটিও অনুরূপ ভাবে টেনে এনে ফ্রেমের অপর পাশে দাঁড় করানো হয়। এবার উভয় পাশের ছবি দু'টিকে পর পর উল্টিয়ে পিছন দেখান হয় । দুটি ছবি ফ্রেমের দাঁড় (stand ) হতে কিছু দূরে এবং উভয় পাশের উইংস হতেও ছবি দু'টি দূরে অবস্থান করবে। জাদুকর সাদা ফ্রেমে তুলির সাহায্যে তরুনীর হাল্কা রেখায় আগের আঁকা রেখার উপর তুলির মোটা কালো সীমারেখা আঁকবেন । কাগজ ছিঁড়ে তরুনী দাঁড়েই দাঁড়িয়ে থাকবেন। চিত্র অনুসরন করলেই সব বোঝাযাবে।






কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন