Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য -২,চলমান মুদ্রা

 


চলমান মুদ্রা

বর্তমান টাকার (টাকা বর্তমানে অপ্রচলিত তাই তার পরিবর্তে যে কোন মুদ্রা অর্থাৎ আধুলী বা দশ পয়সা ব্যবহার করতে হবে । কিন্তু লেখার বেলাতে টাকাই লেখা হোল) খেলাটিও খুব চমকপ্রদ । কুশলী জাদুকরের হাতে খেলাটি খুবই আশ্চর্য জনক হবে তাতে সন্দেহ নেই । এতে সামান্য প্রস্তুতির প্রয়োজন আছে। খেলাটি ছোট মজলিসে এবং প্রদর্শনীর মধ্যভাগে ভালো খাটে।

সংঘঠনঃ জাদুকর দর্শকের চিহ্নিত একটি টাকা (মুদ্রা) তাদেরই দেয়া একটি রুমালের ভিতর রেখে অদৃশ্য করে দেন ও একখন্ড পাউরুটীর ভিতর হতে টাকাটি বার করে আনেন ।

উপকরণঃ দর্শকের ১ টি টাকা (চিহ্নিত), দর্শকের রুমাল ও একখন্ড পূরু পাউরুটি । অপর একটি টাকা (মুদ্রা) বাম হাতে লুকিয়ে রাখতে হবে । পাউরুটির তলা এক ইঞ্চি পরিমান স্থান ছুড়ি দিয়ে কেটে রাখতে হবে । আগে থেকেই পাউরুটি টি একটি প্লেটের উপর টেবিলে রেখে দিতে হবে।

কর্তব্যঃ পূর্ববর্তী খেলার মত নিজের টাকা বাম হাতে লুকিয়ে রাখুন এবং ঐ হাতে জাদু দন্ডটি ধরে রাখুন । দর্শক তার টাকাটি (মুদ্রা)



চিহ্নিত করে দিলে, ডান হাতে টাকা টি নিয়ে বাম হাতে রাখার ভান করুন ও একই সময়ে জাদু দন্ডটি ডান হাতে নিয়ে চিহ্নিত টাকাটি ও জাদুদন্ডটি টেবিলে রেখে দিন ও পর্যায়ক্রমে বামহাত সামান্য মুঠি করে টাকাটি ধরে রাখার অবস্থায় রাখুন । অপর দর্শক একখানি রুমাল দিলে তা টেবিলের উপর পাতুন । এবার সকলের সামনে বাম হাতের টাকাটি রুমালের ঠিক মধ্যখানে রাখুন-(৩ নং চিত্র) । এবারে একই সময়ে চিহ্নিত টাকা বাম হাতে লুকান এবং পাউরুটি টি ডান হাতে নিয়ে দর্শকদের দেখান। পাউরুটিটি বাম হাতে রাখার সময়ে সাবধানে তার তলার কাটা স্থান দিয়ে চিহ্নিত টাকাটি ভিতরে প্রবেশ করিয়ে দিন ( ৪ নং চিত্র) । পাউরুটি টি পুনরায় প্লেটের উপর রেখে কোন দর্শককে দু'হাতে ধরে থাকতে বলুন । (এক হাতে ধরলে- অপর হাতে পাউরুটি ধরার সুযোগ পেতে পারে।)

তারপর চিহ্নবিহীন টাকা সহ রুমালটিকে কোনাকুনি দু'ভাঁজ করুন ( ৫ নং চিত্র) । গ কোণ ক কোণের উপর রাখুন । তারপর ঘ কোণ খ কোণের উপর রাখুন । চ চিহ্নিত কোণ দর্শককে হাত দিয়ে দেখতে বলুন- টাকাটি সেখানে আছে কিনা। দর্শক আছে বলে ও কোণ গুটিয়ে ফেলে রুমালটি গুটান। এবারে জাদু দন্ড স্পর্শ করিয়ে খ ও ঘ কোন দু'টি দু-হাতে ধরে রুমালটিকে কোণাকুণি টান করে ধরুণ। তা' হলেই টাকা অদৃশ্য হয়ে যাবে।

প্রকৃত পক্ষে টাকাটি রুমালের ভাঁজেই থেকে যাবে মাটিতে পড়বে না । দর্শকদের ধারণা হবে টাকাটি সত্যি সত্যি অদৃশ্য হয়ে গেছে ।

এবার দর্শককে পাউরুটি দু’খন্ড করে ছিঁড়ে ফেলতে বলূন টাকাটি তার ভিতর হতে বের হবে । তাতে দর্শকদের চিহ্নও আছে । এই ফাঁকে আপনার কাজ হবে রুমাল হতে আপনার টাকাটি লুকিয়ে ফেলা। খেলা শেষে দর্শকদের টাকা এবং রুমাল ফেরৎ দিন ।

জনাব, আমার লেখা গুলো ভালো লাগলে মন্তব্য এবং শেয়ার করুন যাতে আমি আপনার জন্য আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। 



কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.