Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ৮,বন্দী আংটি

 

বন্দী আংটি

বন্দী আংটির এই খেলাটি আমার প্রিয় খেলাগুলির অন্যতম । দর্শকমনে এই খেলাটি খুবই বিস্ময়ের সৃষ্টি করে । আমার বইএ এমন একটা মূল্যবান খেলা প্রকাশ করছি এই বিশ্বাসে যারা প্রকৃত শিক্ষার্থী তারা কখনই আমার খেলার সময়ে অযথা বিঘ্নের সৃষ্টি করবেন না বা অন্য যদি দেখান তা হলেও পাঠকবর্গকে আমার অনুরোধ, তারা যেন নিজেরা কৌশল জেনে জাদু প্রদর্শনীতে কোন বিঘ্ন সৃষ্টি না করেন । এইটুকু মনে রাখবেন—আমার বা অন্য জাদুকরদের খেলা ধরে দর্শকদের সামনে আমাদেরকে অপদস্থ করবার উদ্দেশ্যে আমি পুস্তক প্রকাশের ধৈর্য নিয়ে কন্ঠ স্বীকার করি না । যারা শুধুমাত্র এই হীন উদ্দেশ্য নিয়ে আমার পুস্তক পাঠ করতে চান তাদেরকে আমার অনুরোধ আপনারা আর একটি শব্দও পাঠ করবেন না । জানা খেলা যারা ধরে কৃতিত্ব দেখাতে



চান—তাদের খেলা দেখাতে গিয়ে একই বিপর্যয়েই পড়তে হয় । একথাটা সকলেরই মনে রাখা দরকার । অপর পক্ষে জাদুকরেরা সহজেই যে কোন লোককে বিশেষতঃ যারা তাঁকে অপদস্থ করতে চান এমন লোককে নানা কৌশলে অপদস্থ করতে ও বিপদে ফেলতে পারেন আমার জীবনে এমন ঘটনার বহু দৃষ্টান্ত আছে।

বিশেষতঃ অভিজ্ঞ জাদুকরেরা মাত্র একটি কৌশল অবলম্বন করেই প্রদর্শনীতে অবর্তীন হন না এবং তাঁদের উপস্থিত বুদ্ধি যে কোন সাধারণ লোকের চেয়ে অনেক গুন বেশী । কেননা উপস্থিত বুদ্ধিকে প্রায়ই তাকে প্রয়োগ করতে হয় এবং যে কোন অবস্থার জন্য তৈরী থাকতে হয়। এই উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা জাদুকরদের গুনাগুন বিচারের অন্যতম প্রধান মাপকাঠি । আমেরিকার বিশ্ববিখ্যাত জাদুকর হ্যারী হুডিনির অসাধারণ উপস্থিত বুদ্ধি ছিল । এই বুদ্ধিবলে তিনি বহুবার উপস্থিত মৃত্যুর হাত হতে নিজেকে রক্ষা করেছেন । প্রত্যেক বিখ্যাত জাদুকরের জীবনী পড়লে এবং নিজ নিজ কর্মজীবনে তার প্রয়োগ করতে চেষ্টা করলে সকলেরই অল্প বিস্তর উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা জন্মে। এখন খেলার কথায় আসা যাক।

দর্শকদের কারো কাছ থেকে একটি আংটি চেয়ে নিয়ে (দর্শকের আংটি সংগ্রহ করা না গেলে জাদুকরের আংটি ব্যবহার করা যেতে পারে- সেক্ষেত্রে দর্শকরা তা পরীক্ষা করে দেবেন) সবার সামনে আংটিটিকে একটি রুমালের মধ্যে রেখে রুমালসহ কোন দর্শককে এক হাতে উঁচু



করে ধরতে দিলেন । তারপর একহাত লম্বা একটি সরু লাঠিকে জাদুকরের নির্দেশে একজন দর্শক উভয় প্রান্ত মুঠি করে ধরলেন এবং যে দর্শক রুমালসহ আংটিটিকে ধরে আছেন তিনি তা লাঠির ঠিক উপরে ধরলেন (২৭ নং চিত্র ) । জাদুকর নিমেষে আংটি আবৃত রুমালের এককোন ধরে জোরে টান দিলেন আর অমনি সকলে অবাক হয়ে দেখবেন-দর্শকের আংটিটি লাঠির ভিতর গলে গিয়ে ঘুরছে (রুমালের ঘর্ষণে ঘুরে) আর রুমাল একেবারে শূন্য। পরীক্ষা করে দেখা যাবে শুটি আগের আংটি।

উপকরণ : দর্শকের আংটি, রুমাল এবং লাঠি যা দর্শকদের পরীক্ষা করান যাবে। ২য় একটি অনুরূপ আংটি ।

কর্তব্য : এই খেলাতে সামান্য হাত সাফাই এর প্রয়োজন আছে । সামান্য অভ্যাস করলেই তা আয়ত্ব করা যায়। জাদুকর অনুরূপ ২ য় একটি আংটি ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুলের ফাঁকে লুকিয়ে রাখেন ( ২৮ চিত্র )। রুমালে রাখতে গিয়ে জাদুকর দর্শকের অঙ্গুরীর পরিবর্তে লুকানো অঙ্গুরীটি রাখেন এবং দর্শকের অঙ্গুরীটি ডান হাতের লুকাবার স্থানে রেখে দেন । সেই মুহূর্তে বাম হাতে রুমালটি মুড়ে ফেলে দর্শককে ধরতে দেন । জাদুকর টেবিল হতে লাঠিটি বাম হাতে তুলে নেন এবং ডান হাতে রাখতে গিয়ে লাঠিটি অঙ্গুরীর ভিতর ভরে দেন । লাঠি ও অঙ্গুরী ধরা অবস্থায় অপর দর্শক লাঠিটির দু-প্রান্ত মুঠি করে ধরবেন । প্রথম দর্শক অঙ্গুরীসহ রুমাল দিয়ে জাদুকরের লাঠি ধরা হাত ঢেকে দিবেন । জাদুকর তখন দর্শকের হাত থেকে রুমালটি বামহাতে ধরবেন এবং আংটিসহ রুমাল দ্বারা লাঠিতে আঘাত করে শব্দ করে বুঝিয়ে দেন—অঙ্গুরীটি এখনও রুমালের ভিতর আছে (২৭ নং চিত্র) । এবারে তিনি রুমালটিকে ডান হাতে চাপা অঙ্গুরীর (দর্শকের) উপর এনে চাপা দিবেন এবং " ভিতরে চলে যাও” বলে আদেশ করতে থাকেন । বাম হাতে অঙ্গুরীটিকে রুমালের উপর দিয়ে ধরে ডান হাতে রুমালটির এক কোন ধরে সাথে সাথে নিজের দিকে সজোরে টান

দিবেন । সকলে দেখবেন দর্শকের অঙ্গুরী লাঠির ভিতর গলে গিয়ে ঘুরছে। দর্শকগন যখন আশ্চর্যান্বিত হয়ে লাঠিতে গলানো অঙ্গুরী পরীক্ষা করতে থাকবেন এই অবসরে রুমালের ভিতরকার অঙ্গুরীটি সুবিধামত স্থানে লুকিয়ে ফেলতে হবে।

অঙ্গুরী পরিবর্তনের কৌশল : খেলাটি দেখাবার পূর্বক্ষনে ডান পকেট হতে সকলের অলক্ষ্যে আপনার অঙ্গুরীটি ( ২য় টি ) তুলে নিন এবং মধ্যমা ও অনামিকা অঙ্গুলী সামান্য বাঁকিয়ে (২৮ নং চিত্র ) ওদের তৃতীয় পর্বে চেপে রাখুন। এবার হাতটি আধাআধি মুটি করে রাখলে দর্শকগন তা দেখতে পাবেন না। রুমালটি বাম হাতের উপর বিছিয়ে দিন এবং প্রথমবার দর্শকের অঙ্গুরীটি রুমালের উপর রাখুন । এবার রুমালটি মুড়ে ফেলে উপর দিয়ে দর্শককে ধরতে বলুন । পুনরায় রুমাল ও অঙ্গুরী দর্শকের হাত হতে নিয়ে বাম হাতের উপর বিছিয়ে দিয়ে দেখিয়ে দিন যে অঙ্গুরীটি যথাস্থানেই আছে । এবারেই আসল ব্যাপার ঘটাতে হবে । দর্শকের অঙ্গুরী রুমালের উপর হতে তর্জনী ও বৃদ্ধ অঙ্গুলি দিয়ে ধরে তুলে নিন; কিন্তু আবার রাখার বেলায় হাতের লুকানো অঙ্গুরী রাখবেন আর দর্শকের অঙ্গুরীটি হাতের পূর্বস্থানে লুকাতে হবে- ( এই কাজই হাত সাফাই ) এবং পূর্বের মত বাম হাত মুঠো করে’ রুমালটি মুড়ে ফেলে-ডান হাতে করে (বাম হাতে করে মোটেই নয় ) দর্শককে ধরতে দেবেন। দর্শক যা'তে রুমালে মুড়ানো অঙ্গুরী না খুলে সে জন্য ভয় দেখাতে বলতে হবে অদৃশ্য হলে ক্ষতিপূরন দিতে হবে- ইত্যাদি । লাঠিটিকে নীচু বা উঁচু করে ধরার নির্দেশ দানের অছিলা করে লাঠিতে গাঁথা অঙ্গুরী ডান হাতে চেপে ধরে রাখতে হবে ।




কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.