Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ১৬,তরলীকৃত রুমাল

 

তরলীকৃত রুমাল

বৈঠকখানা থেকে শুরু করে ছোট বা বড় মঞ্চে দেখাবার মত একটি আদর্শ খেলা এই তরলীকৃত রুমাল ।

সংঘটনঃ জাদুকর খেলা দেখাবার শুরুতেই একটি ৭ ' ফুট দড়ির দু- প্রান্ত দু'জন দর্শককে টান করে ধরতে বলেন। এবার তিনি একটি গাঢ় রং এর রুমাল দড়িটির নীচে আড়াআড়ি ভাবে দু'প্রান্ত দু'হাতে টান করে ধরেন । এরপর দু'তিন বার রুমালের প্রান্ত দু'টি ধরে রুমালটিকে যেন দড়ি ভেদ করে উপরে আনার বৃথা চেষ্টা করেন । কিন্তু কয়েকবার এই প্রক্রিয়া করার পর শেষের বারে দর্শকগন বিস্মিত হয়ে দেখবেন জাদুকর রুমালের উভয় প্রান্ত ( বিপরীত কোন ) ধরে থাকা সত্ত্বেও রুমালটি রহস্য জনকভাবে দড়ি ভেদ করে উপরে চলে এসেছে। জাদুকর বল্লেন- " রুমালটি তরল অবস্থা প্রাপ্ত হয়েই দড়ির উপরে চলে এসেছে । তিনি আরো ২/৩ বার রুমালটিকে দড়ির নীচে থেকে উপরে টেনে আনলেন।




উপকরণঃ ৭' ফুট দীর্ঘ যে কোন দড়ি বা ফিতা ও একটি গাঢ় রঙের রেশমী রুমাল । রুমালটিতে সামান্য কৌশল করে নিতে হবে । রুমালটিকে কোনা কুনি দু'ভাজ করে ভাজ বরাবর রুমালের অনুরূপ রঙের নাইলনের শক্ত সরু সূতা একোন একোনে সূচ দিয়ে আড়াআড়ি সেলাই করে বেঁধে নিতে হবে।

কর্তব্য : দু'জন দর্শক দড়ির দু'প্রান্ত ধরে দড়িটিকে টান করে ধরবেন । জাদুকর দু'দর্শকের মাঝখানে দড়িটির পিছনে এবং দর্শকদের দিকে মুখকরে দাঁড়াবেন । এবার সূতা রুমালের আড়ালে রেখে বাম হাতে সূতা বাঁধা একটি প্রান্ত দড়ির সামনে ( দর্শকদের দিকে ) ঝুলিয়ে ধরে ডান হাতে ঝুলন্ত প্রান্তটি দড়ির নীচে দিয়ে দড়ির আড়াআড়ি ধরতে হবে । প্রথমতঃ জাদুকর দু'তিন বার রুমালটির দু'হাতে ধরা প্রান্ত দু'টি উপরের দিকে টেনে ধরে দু'হাত সাময়িক ভাবে একত্রে মিলিত করবেন। এবং রুমালটিকে দড়ির উপরে সড়াসড়ি আনার বৃথা চেষ্টা করবেন । এ ভাবে দু'তিনবার করবেন । কিন্তু শেষের বারে দু'হাত একত্র করার পূর্বেই ( ৪২ নং) চিত্রের মত ডান হাতের বুড়ো আঙ্গুল সূতার ফাকে < ঢুকিয়ে ফাঁক করবেন । দু'হাত একত্র করেই বাম হাতের বুড়ো আঙ্গুল সুতার ফাঁকে ঢুকিয়ে দু'হাত দ্রুত ফাঁক করে রুমালের কোন উভয় দিকে টান করুন । তার আগে বাম হাত সূতাসহ দড়ি অতিক্রম করলেই



বাম হাতে ধরা রুমালের কোণ ছেড়ে দিন ( ৪৩ নং চিত্র)। বাম হাতের কোন ছেড়ে দেবার পূর্ব মুহুর্ত্তটি দেখান হয়েছে । ) দু'হাতে রুমালের দু'কোন ধরে টান করা মাত্র রুমাল দড়ির উপর চলে আসে । কিন্তু; বাম হাতের বুড়ো আঙ্গুল তখনও সূতার ফাঁকে আটকে থাকায় হাতটি রুমালের ছেড়ে দেওয়া প্রান্তে চলে আসে । ( কাজটি খুব দ্রুত হওয়ায় প্রান্তটি হাত ছাড়া হয়েছে তা' কেউ বুঝতেই পারে না)। রুমাল নাড়াচাড়া করার সময় সূতা যাতে না দেখা যায় সে দিকে খুব সাবধান হতে হবে । খেলা শেষে রুমাল কুনাকুনি ভাজ করে সুতাটি ভিতরের ভাজে নিয়ে এপিঠ ওপিঠ দেখানো যাবে।




কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.