ম্যাজিকের রহস্য ৫,একটি অত্যাশ্চর্য ভবিষ্যদ্বানী
একটি
অত্যাশ্চর্য ভবিষ্যদ্বানী
অনাগত ভবিষ্যতে কার কি ভাগ্য পরিবর্তন হবে-তার সন্ধান জ্যোতিষী ও গনৎকারেরা দিতে পারেন । সে ক্ষমতার অধিকারী না হয়েও জাদুকরেরা কোন কোন ক্ষেত্রে তাসের সাহায্যে সীমিত ভাবে হলেও ভবিষ্যদ্বানী করতে পারেন । তারই একটি সহজ পদ্ধতি এখন প্রকাশ করা হবে।
সংঘটন : একপ্যাক তাস দর্শক ভালোভাবে মিশ্রিত করে দিলে জাদুকর তা স্পর্শ না করেই একটি শূন্য এনভেলপ দর্শকদের দিয়ে পরীক্ষা করালেন এবং একটি কাগজে কিছু লিখে-উক্ত এনভেলপে ভরে মুখ আটকিয়ে দর্শকদের কারো কাছে রাখতে দিলেন। দর্শক এবার জাদুকরের নির্দেশে ১০ থেকে ২০ এর মধ্যে একটি সংখ্যা মনে করলেন এবং প্যাকের উপর থেকে একটি একটি করে এক পাশে ততটি তাস শুনে শুনে উপুর করে রাখতে থাকেন। গননা হলে গননাকরা তাসগুলি প্যাকের উপর রেখে দেবেন। দর্শক এবার এনভেলপের মুখ কেটে জাদুকরের লেখা কাগজটি সবার সামনে বের করে দেখান তাতে ‘চিরিতনের চার' তাসটির নাম লেখা আছে। উক্ত দর্শক প্যাকের উপর থেকে মনোনীত সংখ্যক তাস একটি একটি করে গণনা করে পাশে রাখতে থাকেন । সবশেষের গননা করা তাসটি সবাইকে দেখান- বস্তুতঃ সেটিও চিরিতনের চার। এই অত্যাশ্চর্য মিল দেখে সকলেই জাদুকরের ভবিষ্যৎ বলার ক্ষমতায় অভিভূত হবেন সন্দেহ নাই ।
কর্তব্য: আগেই থেকেই একটি তাস শূন্য এনভেলপের নীচে লুকানো থাকবে । ধরা যাক তাসটি ‘চিরিতনের চার' । এনভেলপটি শূন্য তাসের বাক্সের উপর এমন ভাবে রাখতে হবে যেন এনভেলপের আড়ালে তাসটি তার সাথে সহজেই তুলে নেয়া যায় ।
দর্শক প্যাকটি মিশ্রিত করে দিয়ে-টেবিলে রাখেন । এই সময় জাদুকর
শূন্য এনভেলপটি দর্শককে পরীক্ষা করার জন্য দিতে গিয়ে নীচের লুকানো 'চিরিতনের চার' সহ প্যাকের উপর রাখেন । এতে সবার অলক্ষ্যে চিরিতনের চার তাসটি মিশ্রিত তাসের প্যাকের উপরে এসে যাবে। দর্শকেরা তখন এনভেলপটি পরীক্ষাতে ব্যাস্ত - এদিকে লক্ষ্য করবেন না। জাদুকর একখন্ড কাগজে 'চিরিতনের চার' তাসের নামটি লিখে এনভেলপে ভরে মুখ আটকিয়ে কাউকে ধরতে দেবেন । এখন অন্যান্য কর্তব্য 'সংঘটন' বর্ণিত পর্যায়ক্রমে করে গেলেই ভবিষ্যদ্বানী হুবহু মিলে যাবে।
উদাহরণ: ধরা যাক দর্শক ১১ সংখ্যাটি মনে করলেন। আর প্যাকের উপরের তাসটি 'চিরিতনের চার। এখন প্যাকের উপর হতে প্রথমেই "চিরিতনের চার টেবিলের রাখা হোল ১ গনানা করে। তারপর পরবর্তী উপরের তাসটি পাশে রাখা চিরিতনের চার এর উপর গননা করা হলো ২ ইত্যাদি । এই ভাবে একই থাকে একটির উপর একটি তাস গুনে গুনে রাখা হলে- ‘চিরিতনের চার' সবার তলায় এবং উপর হতে একাদশ সংখ্যায় রইল । এই ১১টি তাসই প্যাকের উপর রাখা হোল । পুনরায় ১১টি তাস গননা করলে 'চিরিতনের চারই' গগনা করা তাস গুলির সবশেষ তাস হবে এবং সেইটিই হবে মনোনীত তাস- চিরিতনের চার' ।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন