ম্যাজিকের রহস্য ১৮,অপূর্ব অনুভূতি
অপূর্ব অনুভূতি
সংঘটন : জাদুকর বিশেষভাবে তৈরী এক প্যাক তাস দর্শকদের পরীক্ষা করালেন। এতে বিশেষ কোন কারসাজী নেই-কেবল চিত্রের মত (৪৮ নং চিত্র ) সম্পূর্ণ প্যাকটি মাঝ বরাবর লম্বা লম্বি ছিদ্র করা । ঐ ছিদ্রের ভিতর দিয়ে একটি ৪ ফুট দৈর্ঘ্যের ফিতা প্রবেশ করানো যায়। দু'জন দর্শক ফিতার দু'প্রান্ত ধরে থাকলে প্যাকটি মাঝ বরাবর ঝুলতে থাকে (৪৯ নং চিত্র ) ।
জাদুকরের নির্দেশমত যে কোন দর্শক প্যাকটি মিশ্রিত করেন এবং মিশ্রিত প্যাক থেকে জাদুকরের অজান্তে একটি তাস মনোনীত করে প্যাকটি জাদুকরকে ফেরৎ দেন। দর্শক অন্যান্য দর্শকদেরকে তাসটি দেখিয়ে আবার প্যাকে ফেরৎ দিলে যে কেউ ভালোভাবে মিশ্রিত করে দেন । এবার ছিদ্র পথে সম্পূর্ণ প্যাকটি গেঁথে দিলে দু'জন দর্শক ফিতার দু'প্রান্ত ধরে প্যাকটি ঝুলিয়ে ধরেন। জাদুকর এবার বড় একটি সাধারন রুমাল বা তোয়ালে দিয়ে প্যাকটি ঢেকে দেন। ঢেকে দিয়ে একটি তাস রুমালের তলা থেকে বের করে আনেন। এবার দর্শক তার মনোনীত তাসের নামটি বল্লে তৎক্ষণাৎ জাদুকর তাঁর হাতের তাসটি সকলকে দেখান। বস্তুতঃ সেইটিই দর্শক মনোনীত তাস। বাকী তাসের প্যাকটি তখনও ফিতায় গাঁথা অবস্থায় দু'দর্শকের হাতে ঝুলছে । জাদুকর বল্লেন-" বিশেষ অনুভব শক্তিই এই খেলাতে আমাকে সহায়তা করেছে। ” খেলাটি সব জায়গাতেই দেখান যেতে পারে এবং খুবই বিশ্বয়কর ।
উপকরনঃ একটি বিশেষ ভাবে তৈরী তাসের প্যাক ও ৪ ফুট দৈর্ঘ্যের একফালি সিল্কের রঙীন ফিতা । প্যাকের সমস্ত তাসই একই মাপে মাঝ বরাবর লম্বালম্বি কাটা—তাতে ইঞ্চি ফাঁক হবে । ঐ ফাঁক 8 দিয়ে ফিতা গাঁথা হয় এবং একটি তাস ভিতর দিয়ে কাত করে
অনায়াসে বের করে আনা যায় (৫০ নং চিত্র) । তাসের দু'প্রান্ত থেকে কাটা স্থান সমান দূরে নয় । এক প্রান্ত এক ইঞ্চির আট ভাগের এক ভাগ কম দূরে থাকে । দর্শক তাস মনোনীত করলে ( প্যাকটি জাদুকরের হাতে রাখা অবস্থায় ) জাদুকর প্যাকটি এ প্রান্ত ও প্রান্ত একবার ঘুরিয়ে নিবেন । এই কারণে মনোনীত তাসটির লম্বা ছিদ্রটি অন্যান্য তাসের ছিদ্রের সাথে বরাবর পড়বে না । তার ফলে ফিতায় গেঁথে দিলে-মনোনীত তাসটির যে কোন দিক প্যাকের বাইরে সামান্য বেরিয়ে থাকবে । রুমাল ঢাকা অবস্থায় সহজেই আঙ্গুলে তা’অনুভব করা যাবে। ঐ স্থানে প্যাকটি দু-ভাগ করে- প্যাকের ভিতরকার ছিদ্র দিয়ে তাসটি অনায়াসেই বের করে আনা যাবে ।
খেলাটি অধিকাংশ জাদুকরই হয়ত জানেন না । সুতরাং ভালোভাবে দেখাতে পারলে তাঁরাও খুব প্রশংসা করবেন ।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন