Header Ads

Header ADS

জিলেপীর দৌড়, গল্প




 জিলিপি এবং বুড়ির সাত ছেলে 


ছোট্ট একটি নামে ছোট একটি কুঁড়ে ঘরে থাকতো একটি বুড়ি। এই বুড়ীর ছিল সাতটি ছেলেমেয়ে। ছেলেমেয়ে গুলি ভীষণ -পেটুক আর লোভী তারা রাতদিন শুধু খাই খাই করতো আর কিছু খেলেও সন্তুষ্ট হতো না। একদিন বুড়ী বলে জিলিপি ভাজছে। এমন সময় হাজির হলো তার ছেলেমেয়ের দল। তারা এসেই বল্লো-


পেট করে চুই চুই ক্ষিদের জ্বালায়


জিলিপি ভাজছো তুমি বসে নিরালায়।


দাও দাও সব চেয়ে বড় জিলিপিটা


রসে ভরা জিলিপিটা লাগে যে বড় মিঠা। বুড়ী যে জিলিপি গুলি ভাজছিল তার মধ্যে একটা খুব বড় জিলাপি ছিল। সাতটি ছেলে মেয়েই চায় সেই বড় জিলিপিটা খেতে। সবাই বল্লে ঐ বড় জিলিপিটাকে খাব। তাদের কথা শুনে বড় জিলিপিটার মনে। ভারী ভয় হলো। যেই তাকে কড়াই থেকে নামানো হলো অমনি সে চাকার মত ঘুরপাক খেতে খেতে ছুটতে লাগলো প্রাণপণে। ঘর থেকে বেড়িয়ে বুড়িও ছুাটলো তার পিছনে। আর তাদের পিছনে পিছনে ছুটতে লাগলো সাত ছেলেমেয়ে। বুড়ি বল্লো-


থাম জিলিপি থাম


তোর পিছনে ছুটতে গিয়ে


ঝরছে গায়ের ঘাম।


বুড়ি বল্লো থাম জিলিপি থাম চাকার মত এখন কেন


ছুটিস অবিরাম।


ছেলেমেয়েরা বল্লো-


থাম জিলিপি ভাই


রসে ভরা শরীর তোমার


আমরা খেতে চাই।


কিন্তু জিলিপি আর থামে না। সে আরও জোরে বন বন করে ঘুরতে ঘুরতে এক ধান খেতে এসে হাজির হলো। ধান কাটছিল এক চাষী। সে জিলিপিকে ছুটতে দেখে বল্লো-


শোন জিলিপি শোন


কড়মড়িয়ে তোকে খেতে


চাইছে আমার মন।


একথা শুনে জিলিপি আরও জোরে দৌড়াতে লাগলো। বুড়ীদের দলে চাষাও জুটলো। পথিমধ্যে এক মুরগী জিলিপিটাক ছুটতে দেখে বল্লো-


শোন জিলিপি ভাই কড়মড়িয়ে সাবার করি


সামনে যদি পাই। জিলিপি আরো জোরে ছুটে চল্লো। পথের মোড়ে দেখা এক হাঁসের সঙ্গে। সেও জিলিপিকে দেখে


বল্লো-


থাম জিলিপি আজ


নাগাল যদি পাই একবার


ডরি পেটের মাঝ। এই কথা শুনে জিলিপির দৌড়ের মাত্রা আরো বেড়ে গেল।


উঃ সে কি ভীষণ ছুটা বুড়ো- বুড়ি তার সাত ছেলেমেয়ে চাষা মুরগী আর হাঁস সবাই তার পিছনে পিছনে ছুটে নাকাল হয়ে পড়লো। এমন সময় একটা গরু পড়লো তাদের পথে। জিলিপির দৌড়ি দেখে গরু


তার শিং উচিয়ে লেজ নাড়িয়ে বল্লো- শোন জিলিপি ভাই


একটু খানি দাঁড়াও যদি


তোমার কাছে যাই। কিন্তু কে শোনে কার কথা। জিলিপির দৌড় আরও বেড়ে গেল। এইবার দেখা ঘোড়ার সঙ্গে।


ঘোড়া বল্লো-


থাম জিলিপি তুই


একটু খানি ধরা দিলে


পেটের ভিতর থুই। জিলিপি আরো জোরে ছুটতে লাগলো আর পিছনে ছুটতে লাগলো বুড়ো বুড়ি সাত ছেলেমেয়ে চাষা, মুরগী, হাঁস গরু আর ঘোড়া। ছুটতে ছুটতে জিলিপি এসে হাজির হলো এক নদীর ধারে। নদীর ধারে বসে ছিল এক শিয়াল। জিলিপিকে ছুটা তে দেখে বল্লো-


শোন জিলিপি ভাই।


একটু খানি বসলে পরে


তারে আমি খাই। শিয়ালের কথা শুনে জিলিপি যেই আরো জোরে ছুটতে গেল অমনি তাল সামলাতে না পেরে পড়ে গেল নদীর মধ্যে। আর অমনি শিয়াল জলের মধ্যে লাফিয়ে পড়ে টুপ করে জিলিপিটাকে মুখে পুরে ফেল্লো নদীর ধারে দাঁড়িয়ে বুড়োবুড়ি তাদের সাত ছেলে মেয়ে চাষা মুরগী হাঁস গরু আর ঘোড়া সবাই এক


সঙ্গে বলো উঠলো


গেল গেল জিলিপিটা


শিয়ালোর পেটে


ছুটাছুটি করে বৃথা


দিন গেল কেটে।


তারপর সকলে বাড়ী ফিরে এলো। বাড়ী এসে বুড়ী ছয়শো জিলিপি তৈরি করলো। তারপর সবাই মিলে মনের আশা মিটিয়ে সেই জিলিপি খেয়ে ঘুমাতে গেল। পেটুক ছেলে মেয়েগুলি এমন পেট ঠেসে জিলিপি খেল যে তাদের আর নড়বার চড়বার শক্তিই রইলোনা।


--------------------সমাপ্ত, ---------------------------

জনাব,আপনার কাছে আর্টিক্যাল গুলো সামান্য ভালো লাগলে মন্তব্য এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যাতে আমি আগামীতে পাঠকের চাহিদা অনুযায়ী আরো সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.