Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ১৫,রং বেরং

 

রং বেরং

রুমালের রং পরিবর্তন করার খেলাটি খুবই চমকপ্রদ । পেশাদার জাদুকরগণ তাঁদের প্রচার কার্যের সুবিধার জন্য ট্রেনে-ষ্টীমারে প্রায়ই খেলাটি উপযুক্ত অবসরে দেখিয়ে থাকেন। খেলাটির মূল কৌশল খুবই সহজ; তবুও সহজভাবে দেখাতে হলে ভালো ভাবে অভ্যাস করা প্রয়োজন



সংঘটনঃ জাদুকর একখানি লাল রেশমী রুমাল তাঁর বাম হাতের মুঠির ভিতর উপর দিক থেকে ডান হাতের তর্জনীর সাহায্যে গুজে দিতে লাগলেন । কিন্তু রুমালটি যখন মুঠির নীচ দিয়ে বার হয়ে এলো তখন দেখা গেল রামালটির রং পরিবর্তিত হয়ে নীল রং হয়ে গেছে ( ৩৯ নং চিত্র)।

উপকরন : একটি লাল ও একটি নীল মধ্যমাকৃতি রেশমী রুমাল । একটি গুপ্ত যন্ত্র (Gimmick ) ( ৪০ নং চিত্র) এই খেলার জন্য প্রয়োজন।

গুপ্ত যন্ত্র : এই খেলা দেখাতে হলে একটি ছোট দু'মুখ খোলা চোঙ

এর প্রয়োজন । শক্ত পিবোর্ড বা টিন দিয়ে তৈরী করাতে পারেন-দৈর্ঘ্য

← ব্যাস ১ ইঞ্চি । চোঙটির বাইরে আপনার গায়ের রং এবং ভিতরটা হবে কালো । একটি সিল্কের কালো ক্রসেট সূতার এক প্রান্ত চোঙটির সাথে বাঁধা থাকে আর অপর প্রান্ত কোটের বামদিকের হাতের ভিতর দিয়ে-পিছন দিয়ে ডান হাতের ভিতর দিয়ে নিয়ে গিয়ে ডান



হাতের কব্জির সামান্য উপরে বেঁধে রাখতে হবে ( ৪১ নং চিত্র )। স্বাভাবিক অবস্থাতে চোঙটি বাম হাতার ভিতর ঝুলে থাকবে। খেলা দেখাবার সময়ে হাত সামান্য ঢিল দিলে চোঙটি হাতের ভিতর এসে যাবে । এবার হাতটি মুঠি করে মুঠির ভিতর লাল রুমালটি গুজে দিলে-নীচ দিয়ে চোঙের ভিতরকার পূর্বে রাখা নীল রুমাল খানি বার হয়ে আসবে । এবার নীল রুমালখানি দু'হাতে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারলে-বাম হাতের চোঙটি পুনরায় কোটের বাম হাতার ভিতর ঢুকে যাবে। লাল রুমাল খানি চোঙের ভিতর থেকে যাবে।

পূর্ববর্তী খেলা” “ রুমালের আবির্ভাব ও অন্তর্ধান ” এর সমাপ্তিতে ৩য় রুমালটিকে ( লাল ) নীল রং এ পরিবর্তিত করলে সুন্দর গ্রন্থনা (Chain up) করা হবে । আধুনিক জাদুকরেরা এমন কয়েকটি খেলা গ্রন্থিত করে দেখিয়ে থাকেন ।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.