Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ৬, থার্সটনের কাগজের বল


 

থার্সটনের কাগজের বল

এই খেলাটি অত্যন্ত বিস্ময়াবহ । বিশেষ কোন প্রস্তুতির প্রয়োজন নেই বলে খেলাটি যেখানে সেখানে দেখানো যেতে পারে। চা-চক্রে বা বন্ধু- বান্ধবদের মজলিসে হঠাৎ অনুরুদ্ধ হয়ে এই খেলাটি বিশেষ কৃতিত্বের সাথে বহুবার প্রদর্শন করেছি । প্রস্তুতিবিহীন খেলার মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ খেলা । খেলাটি দেখানোর সময় সুন্দর গল্প করলে আরো ভালো হয়।

সংঘটন : জাদুকর খবরের কাগজ দিয়ে পিং পং বলের আকারের চারটি বল হাতে গুটিয়ে তৈরী করলেন । দর্শকদের কাছ থেকে জাদুকর একটি বড় রুমাল ও দু'টি টুপী ( অভাবে টিনের বা এলুমিনিয়ামের



বাটি) চেয়ে নিলেন । রুমাল থানাকে টেবিলের উপর বিছিয়ে দিলেন এবং রুমালের চার কোনে বল চারটি রাখলেন । তিনি যে কোন দু'টি বল দু'টি টুপী দিয়ে ঢেকে দিলেন । এবার জাদুকর ৩য় বলটি হাতে নিয়ে টেবিলের তলায় ডান দিকের (জাদুকরের) টুপীর নীচে একবার বা দু'বার আঘাত করে প্রথমবার দেখান যে বলটি টেবিল ভেদ করে নি । ২য় বার আঘাত করে টেবিলের তলা হতে হাত বাইরে এনে দেখান এবার হাত শূন্য । এবারে ডান টুপীটি (২ নং) তুলে দেখান-কি আশ্চর্য । সত্যি সত্যি ৩য় বলটি টেবিলের তলা ভেদ করে টুপীর ভিতর উপস্থিত হয়েছে (২০ নং চিত্র ) একই ভাবে ৪র্থ বলটিকেও ঐ টুপীর ভিতর প্রবেশ করিয়ে বল্লেন-" সুধিমন্ডলী, আপনারা হয়তো ভাবছেন আমি কোন কৌশলে এই কাজটি করে ফেলেছি; কিন্তু তা মোটেই নয় । এই দেখুন আপনাদের সামনেই অপর টুপীর ভিতরের প্রথম বলটি ( বাম দিকের টুপীতে ঢাকা) এই টুপীতেই প্রবেশ করাচ্ছি । এই বলে বাম পাশের টুপীর উপর তিনটি মন্ত্র পড়া টোকা মারলেন । তৎক্ষনাৎ টুপীটি তুলে দেখালেন তার তলা শূন্য । প্রথম বলটিও ডান দিকের টুপীর ভিতর প্রবেশ করেছে । টুপীটি তুলে ঠিক তাই দেখা গেল । সেখানে এখন চারটি বলই সমবেত হয়েছে।

উপকরণঃ দু'টি টুপী অথবা এলুমিনিয়ামের ছোট বাটি, একটি রুমাল এবং চারটি কাগজের বল । এগুলো সব দর্শকদের কাছ থেকে সংগ্রহ করলেই চলে।

কর্তব্য : এবারে আসা যাক আসল কৌশলে । এতে টুপী ধরার কৌশলই আসল ব্যাপার । উভয় হাতে টুপী দু'টির ধার এমন ভাবে ধরতে হবে যেন চারটি আঙ্গুল টুপির ভিতর ও বুড়ো আঙ্গুল বাইরে থাকে ( ২১ নং চিত্র ) টুপী দিয়ে দু'টি বা ঢাকবার সময় বলতে হবে- আমি যে কোন দু'টি বলকেই ঢেকে দিতে পারি । এই বলে-টুপী দু'টি দিয়ে ১ নং ও ২ নং বল দু'টিকে ঢেকেই তুলে নিতে হবে অর্থাৎ ডান হাতের টুপীটিকে সমপূর্ন তুলে ও বাম দিকের টুপীটি তর্জনী ও মধ্যমা



আঙ্গুলে তার নীচের বলসহ সামান্য তুলতেই ডান হাতের টুপীটি বাম দিকের টুপীর স্থানে রাখতে হবে। আর বাম দিকের টুপীটি ১নং বলসহ ২ নং টুপীর স্থানে রাখতে হবে। এখন বাম টুপীটির তলা শূন্য আর ডান টুপীর তলায় ১ ও ২ নং বল । ৩ নং বলটি ডান হাতে টেবিলের নীচে নেবার সময় সামান্য নীচু হয়ে ডান হাতের গতির সাথে তাল রাখতে হবে । একই গতিতে বাম হাত সরিয়ে এনে ডান হাতের বলটি লুফে নিতে হবে ও হাটুর সাথে চেপে রাখতে হবে এবং শুন্য ডান হাত দিয়ে টেবিলের তলায় আঘাত করে শব্দ করতে হবে। ডান হাত তক্ষনই টেবিলের উপরে এনে তা শূন্য দেখান । ( প্রথম বার বলটি বামহাতে স্থানান্তরিত না করে আঘাত করুন এবং বলসহ ডান হাত উপরে এনে দেখান)। তারপর ডান টুপীর নীচে দু'টি বলের দিকে নিজে অবাক হয়ে তাকান । সময় ক্ষেপ না করে ডান হাতের টুপী বাম হাতের বল সহ ধরুন এবং ডান হাতে বল দুটি টেবিল থেকে পুনরায় ঠিক অবস্থানে রাখুন । সামান্য অপেক্ষা করে বাম হাতে বলসহ ২নং টুপী দিয়ে ১ নং ও ২ নং বল ঢেকে দিন-তা' হলেই ডান টুপীর নীচে তিনটি বল হবে। ৪ নং বলটিকে পূর্বোক্ত প্রনালীতে ডান টুপীর তলায় স্থানন্তরিত করে ডান টুপী তুলে দেখান-সেখানে তিনটি বল । তারপর ৪র্থ বল সহ বাম হাতের টুপী ১ নং ২ নং ও তনং বল সহ ঢেকে দিন ।

পরিশেষে বাম টুপীতে তিনটি টোকা দিন ও তা’তুলে দেখান তার তলা শূন্য । এবার ডান টুপীটি তুলে দেখান সেখানে চার বলের অপূর্ব সম্মেলন সংঘটিত হয়েছে।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.