Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ২৮,অভেদ্য ভেদ

 

অভেদ্য ভেদ

দেখানোর উপযোগী স্থানঃ বৈঠকখানা, যে কোন অন্তরঙ্গ পরিবেশ ইত্যাদি। অভ্যাসের সময়ঃ প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট।

প্রদর্শন কাল : ৫ থেকে ৬মিনিট । অবস্থানঃ দণ্ডায়মান ।


প্রয়োজনীয় দ্রব্য : ধার করা রুমাল, কাঁচের গ্লাস ও পয়সা ( ১০ বা ৫০ পয়সা ) দর্শকদের কেউ একটি পয়সা ( আধুলী বা ৫০ পয়সা ) চিহ্নিত করে দিলেন । দর্শকের একটি রুমান জাদুকর বাম হাতে বিছিয়ে একটি সাধারণ কাঁচের গ্লাস তার উপর উপুড় করে গ্লাসটি পুনরায় রুমাল ঢাকা অবস্থায় বাম হাতে কানা ধরে উল্টিয়ে ধরেন । ( ৬৮ নং চিত্র)। এবার চিহ্নিত পয়সাটি রুমাল ঢাকা গ্লাস লক্ষ্য করে ছুড়ে মারলে পয়সাটি গ্লাসের ভিতর শব্দ করে পড়ে যায় ।

কর্তব্য : বাম হাতে অনুরুপ একটি মুদ্রা লুকিয়ে ( ফিঙ্গার পাম ) রাখুন ( ৭১ নং চিত্র ) । চিহ্নিত মুদ্রাটিকে দর্শকের হাত থেকে নিয়ে বাম হাতে রাখার ভান করে ডান হাতেই পূর্ববৎ লুকিয়ে রাখুন ( ৭০ নং চিত্র ) । ডান হাতেই দর্শকের রুমালটিও নিন । একই সময়ে বাম হাতের অচিহ্নিত লুকান মুদ্রাটি টেবিলে রাখুন । বাম হাতের তালু চিৎকরে তার উপর রুমালটি বিছান । ডান হাতের লুকান পয়সাটি সাবধানে এবং সবার অলক্ষ্যে রুমালের উপর রেখেই ৭২ নং চিত্রের



মত রুমাল ভাজকরে ঢেকে দিন। ভাজের উপর মুদ্রার উপর গ্লাসটি উপুর করে রেখে ভাজের স্থান গ্লাসের দু'পাশে গ্লাসের কানার সাথে চেপে ধরুন (৬৮ নং চিত্র) । একদিকে থাকবে বুড়ো আঙ্গুল এবং অপর দিকে থাকবে মধ্যম আঙ্গুল (৭২ নং চিত্র) ৬৯ নং চিত্রে রুমাল ভাজের পদ্ধতি দেখান হয়েছে। টেবিল থেকে অচিহ্নিত মুদ্রাটি ডান হাতে তুলে নিয়ে গ্লাস লক্ষ্য করে ছুড়ে মারতে গিয়ে ঐ হাতেই ৭০ নং চিত্রের মত লুকিয়ে ফেলুন । তৎক্ষণাৎ গ্লাসটি সামনের দিকে জোড়ে ঝাকি দিন । তাতে ভাজের ভিতর থেকে মুদ্রাটি গ্লাসের ভিতর পড়ে শব্দ করবে । এবার রুমাল ঢাকা গ্লাসটি দর্শকের হতে দিন। দর্শক মুদ্রাটি পরীক্ষা করে দেখবেন সেটিতে তাদেরই দেওয়া চিহ্ন আছে। এই ফাঁকে ডান হাতের মুদ্রাটি ডান দিকে সামান্য ঘুরে ডান পকেটে ফেলে দিন ।

পয়সা বা মুদ্রা হাতে লুকাবার অভ্যাস : মুদ্রাটিকে হাতে নিয়ে আঙ্গুলের মধ্যপর্বে নিয়ে আসুন। হাত চিৎ থাকবে। এবার হাত আধা মুঠি করে মাঝের দুই আঙ্গুল সামান্য ভিতরের দিকে বাঁকিয়ে হাতের মুঠি উপুর করুন এবং ছুরে মারুন। তর্জনী আঙ্গুল সোজা থাকবে। ৭০ নং চিত্রের মত মুদ্রাটি ডান হাতেই থেকে যাবে। এই অভ্যাস প্রতিদিন ১ ঘন্টা করা উচিত । এই ভঙ্গী আয়ত্ব হলে খেলার অপর অংশ পর পর অভ্যাস করতে হবে। এটাই হস্ত কৌশল ।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.