Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ২৪,জমজ বাক্স

 


জমজ বাক্স

উপযুক্ত আলোক সম্পাতে সুসজ্জিত মঞ্চে খেলাটি খুবই উপভোগ্য । প্রদর্শনীর চুড়ান্ত খেলা হিসাবে এর শিল্প মূল্য গুরুত্ব পূর্ন ।

সংঘটন : ঢাকা যুক্ত বেদী (platform) মঞ্চের মাঝখানে দাঁড় করানো হলো । বেদীর উপরে একটি চৌকা বড় বাক্স । বাক্সটির ভিতর থেকে আরো একটি অপেক্ষাকৃত ছোট বাক্স বের করে আনা হোল । দেখা গেল বাইরের বড় বাক্সটির কোন ডালা নেই এবং সামনের প্যানেল ( পার্শ) নেই । সুতরাং বাক্সের ভিতর যে একেবারেই শূন্য তা' স্পষ্ঠই দেখা যায় । ভিতরের ছোট বাক্সটি ডালাযুক্ত এবং অপর সবদিকেই আটকানো। বাক্সটির ভিতর ও দেখানো হোল। তাতে

কিছুই নেই –দেখানো হল। এটি বড় বাক্সের ভিতর আবার ভরা হল। বিদ্যুৎ চমক এবং তীব্র বাদ্যের সাথে বাক্সের ডালা খুলে তার ভিতর হতে আচম্বিতে একটি সুবেশী তরুনী উঠে দাঁড়িয়ে দর্শকগনকে হাসিমুখে অভিবাদন জানাল (৫৭ নং চিত্র )। শূন্য বাক্স হতে একটি তরুনীর আবির্ভাব ঘটালেন জাদুকর দর্শকদের সানন্দ করতালির মাঝে ।

কর্তব্য : মঞ্চমায়া প্রদর্শন খুব আয়াস সাপেক্ষ নয়। এক বা দু'জন সহকারীর সমন্বিত সময় ভিত্তিক সুসম কার্যক্রমের উপর এর সফলতা নির্ভর করে । সাফল্য জনক প্রদর্শনীর জন্য প্রচুর মহড়ার প্রয়োজন ।

কৌশল : দু'টি বাক্সেই কৌশল করা আছে । বাইরের বা ১ নং বাক্সটির তিনভাগের একভাগ সমনের দিকে একটি কালো রঙের পার্টিশন আছে । পার্টিশনটি বাক্সের তলার সাথে স্ক্রু দিয়ে শক্ত করে আটকানো আছে এবং বাক্সের পাশ থেকে উভয় পাশে এক ইঞ্চি পরিমান দূরে থাকবে ( ৫৮ নং চিত্র ) । যাতে ২ নং বাক্সটি সহজেই উঠা নামা করতে পারে।




২ নং বাক্সের তলাটি আলগা ( ৫৯ নং চিত্র)। এর পিছন দিক বাক্সের তলার নীচের দিকে কব্জা দিয়ে আটকানো। বাক্সটি ১ নং বাক্সের ভিতর ভরতে গেলে পটিশনটির মাথায় লেগে আলগা তলাটি ভিতরের দিকে ভাঁজ হয়ে ২ নং বাক্সের পিছনের সাইডের সাথে লেগে থাকবে। তরুনীটি পার্টিশনের পিছনে বসে থাকবে ।

চিত্রে সব ভালোভাবে বুঝানো আছে। বাক্স দু'টি চা-এর বাক্সের কাঠ বা তিন পলতা কাঠ অথবা হার্ড বোর্ডের তৈরী হলে ভালো হয় । তবে হার্ড বোর্ডে এনামেল রং উজ্জ্বল হয়না । বাক্সের গায়ে ও বেদীতে সুন্দর রঙ্গীন নক্সা করে নিলে ভালো হয় ।




কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.