Header Ads

Header ADS

ছাত্রের বিপদে গুরুর পরামর্শ



 ছাত্রের বিপদে গুরুর পরামর্শ

অনেক অনেক আগের কথা। ইতিহাসের অন্যতম মহাবীর আলেকজাণ্ডার তখন বীর-বিক্রমে একের পর এক দেশ জয় করছেন। তাঁর এ ক্লান্তিহীন যুদ্ধে তার সৈন্যদলের মধ্যে অসন্তুষ্টি দেখা দিল। অনেকদিন হলো তারা জন্মভূমি ছেড়ে এসেছে। তাই তাঁর সৈন্যদের মাঝে অচিরেই বিশৃঙ্খলা দেখা দিল এবং তারা যুদ্ধ করতে অসম্মতি জানাল। আলেকজাণ্ডার পড়লেন মহাসমস্যায়। তিনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। অগত্যা তিনি স্থির করলেন তাঁর এ সমস্যার কথা তাঁর গুরু অ্যারিস্টটলকে জানাবেন। তিনি তাঁর সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচরকে পাঠালেন গুরু অ্যারিস্টটলের কাছে। এদিকে শিষ্যর এ বিপদ দেখে অ্যারিস্টটল চিন্তিত হয়ে পড়লেন। কোনও বার্তা পাঠালে তা যদি শত্রুপক্ষের হাতে পড়ে তা হলে মহাসর্বনাশ। আর গুপ্তচর যে বেঈমানি করবে না, তারই বা নিশ্চয়তা কী? হঠাৎ তাঁর চোখ পড়ল সামনের বাগানের দিকে। তিনি তাঁর মালীকে ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন বাগানের সামনের সারির কিছু ফুল গাছ তুলে পিছনের সারিতে এবং পিছনের সারির কিছু গাছ সামনের সারিতে লাগাতে। তারপর তিনি গুপ্তচরের দিকে তাকিয়ে বললেন, আলেকজাণ্ডারের কাছে ফিরে যেতে। এদিকে গুপ্তচর ফিরে এলে আলেকজাণ্ডার জানতে চাইলেন তাঁর গুরু কী বার্তা দিয়েছেন। গুপ্তচর জানাল, অ্যারিস্টটল তাকে কোনও বার্তা দেননি। এ কথা শুনে আলেকজাণ্ডার চিন্তিত হয়ে পড়লেন। তাঁর এ বিপদের সময় গুরু কোনও বার্তা দেননি তা তো হতে পারে না। তাই আলেকজাণ্ডার তাঁর গুপ্তচরকে আবার ডেকে পাঠালেন এবং তাঁকে সব ঘটনা খুলে বলার নির্দেশ দিলেন। গুপ্তচর তাঁকে সব খুলে বলল । সব শুনে আলেকজাণ্ডার গুপ্তচরকে জড়িয়ে ধরলেন এবং বললেন, 'ভাই, আজ তুমি আমার অনেক বড় উপকার করলে।' গুপ্তচর কিছু না বুঝে হাঁ হয়ে দাঁড়িয়ে রইল । পরদিন আলেকজাণ্ডার তাঁর সৈন্যবাহিনীর কিছু নিচু পদের অফিসারকে উঁচু পদে এবং উঁচু পদের কিছু অফিসারকে নিচু পদে অধিষ্ঠিত করে দিলেন। নিচু পদের অফিসাররা উঁচু পদ পেয়ে মহাখুশি হয়ে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল ।


--------------------সমাপ্ত, ---------------------------

জনাব,আপনার কাছে আর্টিক্যাল গুলো সামান্য ভালো লাগলে মন্তব্য এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যাতে আমি আগামীতে পাঠকের চাহিদা অনুযায়ী আরো সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.