ম্যাজিকের রহস্য ১২,অতি অদ্ভুত রূপান্তর
অতি অদ্ভুত রূপান্তর
সংঘটনঃ জাদুকর জাদু দন্ডটির আবির্ভাব ঘটিয়ে তার গুনাগুণ বর্ণনা করে কয়েকজন দর্শক দিয়ে পরীক্ষা করালেন ।
বল্লেন- “এই যে জাদু দন্ডটি দেখছেন এটি এই দন্ডেই দন্ড দিতে পারে অর্থাৎ অদৃশ্য হতে পারে । আপনারা চোখের পলক না ফেলে লক্ষ্য রাখুন যেন কোন ভাবেই অদৃশ্য হতে না পারে ।” এই বলে জাদুকর জাদুদন্ডটি টেবিলে কিছুতে হেলান দিয়ে রেখে খবরের কাগজের একটি খন্ড টেবিল হতে তুলে তার উভয় পিঠ দেখালেন-তা' অতি সাধারণ। খন্ডটি গোল করে গুটালেন এবং জাদুদন্ডটি হাতে নিয়ে গুটানো কাগজের খোলা মুখ দিয়ে তার ভিতর ভরলেন । পুনরায় একদিক কাৎ করে গুটানো কাগজ হতে তা বের করে দেখালেন- আছে। বল্লেন- আপনারা একে-অপরের চোখে চোখ না রেখে জাদুদন্ডটি চোখে চোখে রেখেছেন বলেই অদৃশ্য হতে পারেনি । তিনি পুনরায় দন্ডটি গুটানো কাগজের খোলা মুখ দিয়ে ভিতরে ভরলেন। এবার তিনি গুটানো খোলে কয়েকবার হাত বুলিয়ে জাদুদন্ডটিকে কাৎ করে বরে করে আনলেন কী আশ্চর্য জাদুর প্রভাবে অদৃশ্য হয়নি বটে— তবে রঙটি অদৃশ্য হয়ে লাল রঙে রূপান্তরিত হয়েছে । সবাই জানে লাল রঙের জাদুদন্ডে জাদুর গুন থাকে না । পুনরায় জাদুকর লাল দন্ডটি গুটানো কাগজে ভরলেন এবং কয়েকবার হাত বুলিয়ে বল্লেন-" আগের
রঙে অর্থাৎ কালো রঙে রূপান্তরিত হও।” সত্যি সত্যি এবার কালো রঙ হয়েই বেরিয়ে এলা জাদুদন্ডটি। পুনরায় দন্ডটি পরীক্ষা করানো হোল।
উপকরণঃ পূর্বের খেলার আয়তনের সংবাদ পত্রের খন্ড। জাদু দন্ডের দৈর্ঘ্যের সমান একটি খোল (fake)। লাল রঙের কাগজ দিয়ে তা তৈরী করতে হবে যার এক মুখ খোলা ও একমুখ হবে বন্ধ। জাদুদন্ডটি অনায়াসে খোলের ভিতর আসা যাওয়া করা চাই। জাদুদন্ডের খোলটি (fake) সংবাদপত্রের নীচে এবং টেবিলের পশ্চাৎ দিকে থাকবে ।
কর্তব্যঃ প্রথমেই জাদুদন্ডটি দর্শকদের হাতে দিয়ে পরীক্ষা করিয়ে টেবিলে রাখুন। খোল সহ খবরের কাগজটি একহাতে তুলে নিন। বাম হাতে বাম পার্শ্ব কাগজের সাথে জাদুদন্ডটি চেপে ধরে কাগজখন্ডটি ঝুলিয়ে রাখুন । ডান হাতে কাগজের ডান দিকের নীচের কোন ধরে ধীরে ধীরে প্রান্ডটি উপরের দিকে তুলুন । প্রান্ডটি বাম হাতের একটু উপরে উঠলেই-বাম হাতের খোল সহ কাগজের বাম প্রান্ডটি ধরুন। ডান হাত দিয়ে এবার খোল সহ ধরুন। কাগজটি দু'ভাঁজ হয়ে উভয় হাতে ধরা থাকবে তার আড়ালে খোলটি থাকবে। এবার পিছনের কাগজের প্রান্ড ছেড়ে দিলে তা' ঝুলে পড়বে । এই কাজ বারে বারে অভ্যাস করে রপ্ত করতে হবে । অভ্যাস হলে কয়েকবার এভাবে উল্টিয়ে কাগজের উভয় পিঠ দেখানো সাবলীল হবে।
কাগজটি খোলের সামনে রেখে খোল সহ গুটিয়ে ফেলুন ( ৩৩ নং চিত্র) । চিহ্ন রাখুন খোলের খোলা মুখ কোন দিকে আছে । এবার জাদুদন্ডটি নিয়ে খোলের খোলা মুখ দিয়ে ভরুন। এবার রূপান্তর ঘটাতে হলে গুটানো কাগজ খোলের বন্ধ মুখ নীচের দিকে রেখে কাৎ করুন । লাল রঙের খোল সহ জাদুদন্ডটি বেরিয়ে আসবে । কাগজটি এবার সম্পূর্ণ খুলে ঝুলিয়ে ধরুন। পুনরায় রূপান্তর ঘটাতে হলে লাল রঙের খোল পরা জাদুদন্ডটি পুনরায় কাগজে গুটান এবং খোলের খোলা মুখ
কাৎ করে কালো রঙের দন্ডটি বের করে আনুন। এবার গুটানো কাগজ না খুলে তা' টুকরো টুকরো করে ছিরে বাস্কেটে ফেলে দিন ।
তবে কাগজের একপ্রান্তে লম্বা পকেট করা থাকলে কয়েক প্যাঁচ গুটিয়ে জাদুদণ্ড পকেটে টুকিয়ে পরে সম্পূর্ণ কাগজ গুটিয়ে নিলে এবং সর্বশেষ কালো রঙের দন্ড পকেট হতে কাৎ করে বের করতে পারলে কাগজ খন্ডটি সম্পূর্ণ খুলে তা' শূন্য দেখান যায় । তাতে বারে বারে খোল তৈরীর পরিশ্রম ও সময় বাঁচানো যায় এই বিষয়ে পাঠক ভেবে দেখতে পারেন।





কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন