ম্যাজিকের রহস্য ২৩,সরবতের কারখানা
সরবতের কারখানা
গরমের দিনে ছোটদের আসরে খেলাটি খুবই উপভোগ্য হয় । এতে ছোটদের কাছে জাদুকর শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন ।
সংঘটন : একটি নীচু টেবিলের উপর একটি বালতির আকৃতির রঙীন পাত্র রাখা আছে । জাদুকর মঞ্চে এসেই সবাইকে উদ্দেশ্য করে বল্লেন-" আপনারা খুবই ক্লান্ত হয়েছেন মনে হয় । এখন কি দিয়ে আপনাদের ক্লান্তি দূর করতে পারি? এখন দেখা যাক। ছোট্ট সোনামনিরা যদি শান্ত থাক তবে আমার কাজে সাহায্য করা হবে। ” এ কথা বলে তিনি ঐ বালতির ভিতর থেকে আরো একটি বালতি বার করে দেখালেন যে, সেটি সম্পূর্ন শূন্য। পাত্রটিকে ( বালতি ) বড় বালতির ভিতর ভরে-জাদুকর তাঁর জাদুদণ্ড ছোঁয়ালেন, তার পরই ওর ভিতর থেকে একের পর এক গ্লাস ভর্তি সরবত (শীতল পানীর ) Cold drink বের করে আনতে লাগলেন এবং সবাইকে পরিবেশন করালেন। ( পানীয় যা'তে দূষিত না হয়, সে সম্বন্ধে অবশ্যই সতর্ক থাকতে হবে ।) আর যা'রা সরবত পায়নি তাদের তৃপ্তির জন্য সুইট বলস, বিস্কুট ও চানাচূড় বের করে খাওয়ালেন।
উপকরন : ২টি বালতি আকৃতির টিনের পাত্র । বাইরের টির উচ্চতা এক ফুট, মুখের ব্যাস আট ইঞ্চি। বাইরের টিতে বসবার জন্য বেড় আছে। কিন্তু ভিতরেরটিতে নেই এবং আয়তন বাইরেরটির চেয়ে সামান্য ছোট । ভিতরের পাত্রটির তলা আলগা-উপরের দিকে ওঠান যায় কিন্তু নীচের দিকে যাতে না পড়ে যায় তার ব্যবস্থা আছে । আলগা তলার পরস্পর বিপরীত প্রান্তে চুম্বক লাগানো আছে-যাতে পাত্রটি উপুর করলে তলাটি যথাস্থানে লেগে থাকে ।
আরো একটি টিনের কৌটা—যার উপরের মুখে ঢাকনা নেই । কৌটার প্রায় মাঝ বরাবর একটি পার্টিশন কৌটাটিকে দু'ভাগ করবে।
আটটি ছোট কাঁচের গ্লাস ভর্তি সরবত প্রতি গ্লাসের মুখে ঢাকনা থাকবে । ২টি কবে গ্লাস একটির নীচে একটি চারটি স্তূপ করে রাখতে হবে ( ৫৪ নং চিত্র ) এ গুলি পার্টিশনের বড়ভাগে এবং অপর ভাগে অন্যান্য দ্রব্যাদি থাকবে।
কর্তব্য : জাদুকর প্রথমেই ভিতরের বালতি আকৃতির পাত্রটি দেখাবেন তা শুন্য । তলাটি তখন পাত্রের তলায় আটকে থাকবে । ভিতরে থাকা কালীন-টিনের কৌটার উপরে ঢাকনার কাজ করবে। ভিতরের পাত্রের তলা দিয়ে কৌটাটি আসা যাওয়া করবে । কৌটাটি সবময়ই স্থির থাকবে । ভিতরের পাত্রটি বাইরের পাত্রের ভিতরে বসানো থাকা অবস্থায় আল্লা তলাটি একপাশে সরিয়ে টিনের কৌটার পার্টিশনের একপাশ হতে সরবতের গ্লাস এবং অপর পাশ হতে সুইট বলস বিস্কুট ও চানাচুড় ইত্যাদি বের করতে হবে। কৌটা শুন্য হলে ভিতরের পাত্রটি তুলে দেখান-ভেতরে কিছু নেই । আবার ভিতরে রেখে-কৌটা সহ তুলে টেবিলে রাখুন এবং বাইরের পাত্রটিও শূন্য দেখান । কৌটা সম্পুর্ন শূন্য না করে আবার দ্রব্যাদি বের করা যাবে । চিত্রে সব পর পর দেখানো হয়েছে।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন