ম্যাজিকের রহস্য ১১,জাদু কাঠিটি নিরেট
জাদু কাঠিটি নিরেট
উপকরণঃ কৌশল করা টেবিল, জাদু কাঠি (magic wand), কালো সরু সিল্কের সূতা, পিন ও একখন্ড পনর ইঞ্চি (চৌকা) বর্গ আয়তনের খবরের কাগজের টুকরা।
প্রস্তুতিঃ জাদু কাঠিটি ১ ফুট দীর্ঘ ও তৃতীয় (অনামিকা) অঙ্গুলীর মত মোটা । হাল্কা কাঠের তৈরী, উভয় প্রান্তে দেড় হতে দু'ইঞ্চি পরিমিত স্থান সাদা রং এবং বাকী অংশ মসৃণ কলোরং। টেবিলটির সামনের পায়ার ঠিক পশ্চাতে একটি আধুলির আয়তনে গোল গর্ত করতে হবে ( ৩২ নং চিত্র)। ঐ গর্তে কালো সূতা ও সূচের সাহায্যে জাদু কাঠিটি পায়ার ঠিক পশ্চাতে ঝুলান অবস্থায় থাকবে । জাদুকাঠির নীচের প্রান্তে একটি সরু ছিদ্র থাকবে যার ভিতর একটি পিন বা সূঁচ ঢুকানো চলে এবং ইচ্ছামত বার করা যায় ঐ ছিদ্র পথে কালো সূতা পরানো সূঁচটি ঢুকিয়ে চিত্রের মত সূতার অপর প্রান্ত টেবিলে কোন সুবিধামত স্থানে বোর্ড পিনের সাহায্যে আটকিয়ে রাখুন। তা'হলেই খেলা দেখাবার পূর্ব প্রস্তুতি শেষ হোল।
কর্তব্যঃ উপযুক্ত কথাবার্তা ও হাবভাব (প্রদর্শন ভঙ্গী) সহকারে দেখাতে পারলে প্রায় সকল দর্শককেই এই খেলাটি দেখিয়ে চমৎকৃত করা যেতে পারে । আমার এই খেলাটি এখনও অনেকেই দেখিয়ে থাকেন । কৌশলটি এখানে প্রকাশ করে দিলাম বলে যেন তাদের প্রদর্শনী কালে অপদস্থ করবেন না । অ-জাদুকর মহলে (দর্শক সমাজে) অহেতুক কোন খেলার কৌশল প্রকাশ করা নিষিদ্ধ । এই মানসিক গুণটি নিজ অধিকারে না রাখলে জাদুবিদ্যা ও জাদুকরগদের অকল্যান করা হবে । এই পুস্তকের এমনকি অপর পুস্তকের অথবা যে কোন জাদুকরের কোন খেলার কৌশলই অন্যকে প্রকাশ করবেননা এই প্রতিশ্রুতি সদাশয় পাঠক বর্গের কাছ হতে পাবো, এই গভীর আশা অন্তরে পোষন করি - বলেই এই পুস্তকের অবতারণা । এই ম্যাজিকের রহস্য বইটি হউক
আপনাদের প্রিয় সাথী। এবার প্রদর্শণীতে ফিরে আসি-
টেবিলের বাম পার্শ্বে দাঁড়ান। গোল করা কাগজটিকে বাম হাতে ধরে টেবিলে দু'টি টোকা মারুন। ৩য় বারে কাগজটিকে গর্তের মুখে ধরুন এবং ৫ সেকেন্ড অপেক্ষা করার সুযোগ নিতে দর্শকদের সাথে কথা বলুন । একই সাথে ডান হাতে সূতাটি ধরে ধীরে ধীরে টান দিন । জাদু কাঠি কাগজের রোলে সম্পূর্ণ ঢুকেছে কিনা পরীক্ষা করতে রোলটিকে গর্ত হতে সামান্য সড়াতে গেলে সড়ানো যাবে না । সড়ানো গেলেই রোল সহ তা’ টেবিল হতে তুলে টেবিলের সম্মুখে এসে দাঁড়ান। এবার অভিনয় সহকারে ( ৩১ নং চিত্রের মত) জাদু কাঠিটি বের করে আনুন। এমন ভাব দেখাবেন যেন ডান হাতের ঈঙ্গিতে জাদু কাঠিটি গুটান কাগজ হ'তে বেরিয়ে এসে ডান হাতের তালুতে নেমে এলো ।




কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন