ম্যাজিকের রহস্য ১৭,কালির দোয়াতের রহস্য
কালির দোয়াতের রহস্য
সংঘটনঃ " ইউথ " বা অনুরূপ কালির একটি বাক্স হতে কালিপূর্ণ একটি দোয়াত বের করে দর্শকদের দেখানো হোল । দোয়াতটিকে পুনরায় তার বাক্সে পূরে টেবিলস্থ একটি টপির ভিতর রাখা হোল । কিন্তু-কি মনে করে জাদুকর টেবিলস্থ অপর একটি ছোট বাক্সের ভিতর ভরলেন । তৎপর বাক্সটি জাদুদন্ড স্পর্শ করিয়ে খুলে দেখালেন দোয়াতসহ কালির বাক্সটি বেমালুম অদৃশ্য হয়েছে ।
উপকরনঃ দোয়াত সহ কালির বাক্স ( ৪৪ নং চিত্র ) কালির বাক্সের মত অবিকল দেখতে অপর একটি বাক্স (Fake) ( ৪৫ নং চিত্র) যার দু'মুখ খোলা আয়তনে আসল বাক্সের চেয়ে সামান্য বড়। আসল বাক্সটি তার ভিতর অনায়াসে রাখা যেতে পারে । ছোট বাক্সটি পিসবোর্ডের তৈরী এবং আয়তন ৬” ৫% ৫” ইঞ্চি। বাক্সটির সামনের দিকের দেওয়াল ডবল হবে।
কর্তব্য : জাদুকর মঞ্চে প্রবেশ করেই দর্শকদের অভিবাদন জানালেন । টেবিলের উপর দেখা গেল একটি টুপী, একটি " ইউথ” কালির বাক্স ও
একটি সাধারণ আকারের বাক্স পর পর বাম দিক হতে ডান দিকে ক্রমাগত সাজানো রয়েছে- ( ৪৬ নং চিত্র ) । জাদুকর টেবিল হতে, সাধারন আকারের বাক্সটি দর্শকদের দেখালেন যে, ওটা একেবারেই খালি । তারপর কালির দোয়াতের বাক্সটিও পরীক্ষা করালেন। দোয়াত সহ বাক্সটি টেবিলে রেখে জাদুকর টুপীটি হাতে নেবেন । পূর্ব হতেই ঐ টুপীটির ঠিক পিছনে দু'মুখ খোলা নকল কালির বাক্সটি রাখা আছে । এই সময় বাম হাতে দোয়াত সহ বাক্সটি-টুপীর পিছনে রাখা নকল কালির বাক্সের ভিতর ভরে দেবেন আর একই সময়ে ডান হাতে টেবিল হতে টুপিটি তুলে নেবেন এবং পরীক্ষা করাবেন ( ৪৭ নং চিত্র ) । জাদুকর পুনরায় নকল কালির বাক্সসহ আসল বাক্স ও কালির দোয়াত ( ভিতরে ভরা অবস্থায়) একসঙ্গে টেবিল হতে তুলে দোয়াতটি সকলকে বের করে দেখালেন ও কালির দোয়াত পুনরায় ভরলেন । এই অবস্থায় কালির দোয়াত সহ আসল ও নকল বাক্স (একটির ভিতর অপরটি ভরা অবস্থায়) সহকারীর হাতে দিয়ে টেবিলে রাখতে দিলেন । কিন্তু- সহকারী বাক্সটি টেবিলে না রেখে ( ইচ্ছা করেই ) ভুল করার ভান করে টুপীর ভিতর রাখবেন । জাদুকর তখন দর্শকদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে বল্লেন বাক্স সমেত দোয়াতটি এখন কোথায় আছে । তারা-উত্তরে বলবেন-"টুপীর ভিতর রাখা হয়েছে” । জাদুকরও অভিনয় করে সহকারীকে ভূল করতে দেবেন । জাদুকর তার বক্তব্য শেষ
করে-টুপী থেকে নকল বাক্সটি ( দোয়াত সহ আসল বাক্স টুপীতেই থেকে যাবে) বের করে নীচের ও উপরের খোলা মুখ ও তলা দু'হাতে চেপে ধরে-পিসবোর্ডের বাক্সের পিছনে রাখবেন। বাক্সটির তালার দিক পিছনে ঘুরিয়ে তার আড়ালে বাক্সের দু’পরতা দেয়ালের ফাঁকে ভাজ করে ভরে দেন । সহকারী এই অবসরে টুপী সহ কালির দোয়াত ও বাক্সটি সাজ ঘরে নিয়ে যাবেন । ( অথবা টুপী হতেও বার করতে পারেন)
জাদুকর বাক্সটি সামনের দিকে হঠাৎ মেঝেতে ফেলে দিবেন—তখন সবাই দেখবে—দোয়াতও কালির বাক্স অদৃশ্য হয়েছে । উপযুক্ত প্রদর্শন ভঙ্গী অভিনয় ও কথা বলে দেখাতে পারলে এটি মঞ্চ উপযোগী ভালো খেলা।






কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন