Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ৭, অভিনব চুড়ি ও গ্রন্থি

 

অভিনব চুড়ি ও গ্রন্থি

যেখানে সেখানে বিশেষ প্রস্তুতি ছাড়াই দেখানোর মত সহজ ধরনের খেলাগুলির মধ্যে অভিনব চুড়ি ও গ্রন্থি খেলাটি খুবই চমকপ্রদ, বিশ্বয়কর ও কৌতুক প্রদ । প্রয়োজনীয় দ্রব্যাদি যে কোন স্থানেই সহজ লভ্য। সুতরাং শিক্ষার্থীর পক্ষে ভালোভাবে অভ্যাস করে রাখলে ভুলে যাবার মোটেই সম্ভাবনা থাকেনা। অনুরোধ আসলে তৎক্ষণাৎ দেখানো যাবে।

সংঘটন : একজন দর্শককে ৩ ফুট দীর্ঘ একখন্ড নরম দড়ি দেওয়া হলে তিনি দড়ির দু'প্রান্ত জাদুকরের দুই কব্জিতে বেঁধে দিলেন । জাদুকর পুরুষ বা মহিলা দর্শকের একটি আংটি বা চুড়ি চেয়ে নিয়ে এক মুহুর্তের জন্য পিছন ফিরেই আবার দর্শকদের দিকে ফিরে দাঁড়ালেন। কী আশ্চর্য । চুড়িটি দড়ির ঠিক মাঝ খানটায় প্রবেশ করে গ্রন্থি বদ্ধ হয়ে গেছে । জাদুকর দর্শককে চুরিটি দড়ি থেকে কজির বন্ধন



না খুলে গ্রন্থিটিও না খুলে বের করে নিতে বলেন। দর্শকের পক্ষে তা কোন প্রকারেই সম্ভব নয় । এমনকি জাদুকরের কব্জিতে বাঁধা দড়ির সাথে আঠালো ফিতা জুড়ে দিলে বা গেঁড়োতে সুতা সেলাই করে গালা মোহর করে দিলেও জাদুকর অনায়াসে মুহূর্তের জন্য ঘুরে দাঁড়িয়ে চুড়িটি আবার দড়ি হতে সহজেই খুলে নিতে পারলেন ।




কর্তব্য : চুড়িটিকে বাম হাতে ধরুন ও পিছন ফিরুন । ( পিছন ফিরার পূর্বে দর্শকদের নিকট ক্ষমা চেয়ে নিতে হবে পিছন ফেরার জন্য কেননা প্রদর্শনী স্থলে দর্শকদের বিপরীতে মুখ ফেরান অভদ্রতা)। পিছন ফিরেই প্রথমতঃ দু- হাতের দড়ির ঠিক মাঝ খানটির ডানহাতে ধরে দড়িটিকে দু-ভাঁজ করুন এবং চুড়িটিকে বাম হাতে ধরে ভাঁজ করা প্রাস্তটি চুড়ির ভিতর পরিয়ে দিন (২২ নং চিত্র) । এবার ভাঁজ করা প্রান্তটি যা' চুড়ির অপর পাশ দিয়ে বের হয়ে পড়েছে সেই প্রান্তটিকে ডান হাতের কব্জিতে গলিয়ে দিন ( ২৩ নং চিত্র)। এবার আর একটি কাজ করলেই চুড়িটি দড়ির সাথে গ্রন্থি বদ্ধ হয়ে যাবে । ভাঁজ করা যে অংশটি ডান হাতের কব্জিতে পরা আছে সে-প্রান্তটি ডান হাতে বাঁধা দড়ির নীচ দিয়ে গলিয়ে আবার প্রান্তটিকে কব্জি হতে বার করে আনুন ( ২৪ নং চিত্র)। দু'হাত উভয় দিকে প্রসারিত করে চুড়ি ধরে টান দিলেই, দেখা যাবে চুড়িটি গ্রন্থি বদ্ধ হয়ে গেছে (২৫ নং চিত্র)।



রীতিমত অভ্যাস করলে এক বা দু সেকেন্ডেই একাজ করা যাবে । লক্ষ্য রাখতে হবে যেন দড়িতে প্যাচ (ক্রস ) না পড়ে । দ্বিতীয় অংশে কি করে চুড়িটি দড়ি হতে খুলে আনা যায় তার কৌশল জানান হচ্ছে । কেননা চুড়িটিকে বের করা না হলে খেলার পরিণতি

আনন্দ দায়ক হয় না । আবার পিছন ফিরুন ।

চুড়ি মুক্ত করার কৌশল : ২৫ নং চিত্রে দেখা যাচ্ছে চুড়িটি গ্রন্থিবদ্ধ হয়ে আছে । চুড়িটি দড়ির ঠিক মাঝখানে নিয়ে আসুন। দড়িটির ভাঁজ পড়া (x) চিহ্নিত স্থানটি বাম হাতে ধরে ঝাঁকি দিয়ে উপর দিকে তুলুন যাতে দড়ির ভাঁজটি ডান কব্জিতে ঢুকানোর মত বড় হয় । এবার ' x' চিহ্নিত স্থানটি বাম হাতে ধরে ভাঁজটিতে ডান দিকে একটি মাত্র প্যাঁচ দিন । তার পর ভাঁজটি আগের মত ডান হাতের কব্জির ভিতর এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যেন 'x' চিহ্নিত স্থান কব্জিতে বাঁধা দড়ির পেছনের দিকে চলে আসে ( ২৬ নং চিত্র )। তারপর শেষ চিত্রের মত 'x' চিহ্নিত দড়ির অংশটি দু' ভাঁজ করে কব্জিতে বাঁধা দড়ির নীচে দিয়ে গলিয়ে ভাঁজটি হাতের ভিতর সম্পূর্ন পরিয়ে দিন (২৬ নং চিত্র ) । সবশেষে বাম হাতে চুড়ি ধরে টান দিন - চুড়িটি দড়ি থেকে খুলে আসবে । খেলাটি এখনও সুযোগ মত দেখিয়ে থাকি ।


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.