শরপা চোর
শরপা চোর
এক গ্রামে শরপা নামে এক চোর বাস করতো। সে একদিন একজনের বাড়ী থেকে কিছু পিঁয়াজ চুরি করলো। একটি প্রবাদ আছে যে “চোরের মন পুলিশ পুলিশ”। শরপার বেলাতেও তাই হলো। শরপা চুরি করে পিয়াজ বাসায় এনে চিন্তা করলো কেউ কি দেখে ফেললো”? কেউ দেখেনি তবে ওর বাসায় এক ডিম পাড়া মুরগী আর এক বাচ্চাওয়ালী মুরগী শুধু পিঁয়াজের বস্তাটা রাখতে দেখে ফেলেছে।
পরদিন সকাল বেলা ডিম পাড়া মুরগী একটা ডিম পেড়ে ডেকে উঠলো কট কট, কট কট কটাস। খাটো বুদ্ধির এই শরপা নিজ কানে শুনতে পেলো- মুরগী যেন বলছে, চোর চোর শরপা চোর। শরপা তো ভয়ে অস্থির। ওর শুধু চিন্তা কখনও যদি মুরগীটি কাউকে বলে দেয় তবে ও ধরা পড়ে যাবে। সে মনে মনে ভাবলো অন্য কেউ শুনলে পুলিশকে নিশ্চয়ই বলে দেবে। একথা ভেবে সে মুরগীটিকে জবাই করে খেয়ে ফেললো। পরে আবার বাচ্চাওয়ালা মুরগীটি বলে উঠলো-ঠ্যাস ঠ্যাস। শরপা স্পষ্ট শুনতে পেল- পিঁয়াজ পিঁয়াজ। শরপা ভয়পেয়ে ওটাকেও জবাই করে খেয়ে ফেললো। এবারে সে ছোট বাচ্চাদেক উদ্দেশ্য করে বললো- তোরা বল আমি কি চোর? এবারে তাড়া খেয়ে সব বাচ্চা বলে উঠলো -চোঁ চোঁ
এবার শরপা শুনতে পেলো চোর চোর। শরপা মনে মনে ভাবলো এরা বড় হলেইতো আমার কথা বলে দেবে সবাইকে। এরা এত ছোট যে খাওয়া যাবে না। তাই সে সবার গলা টিপে মেরে ফেললো। এতটা ক্ষতি গ্রস্ত হয়েও শরপা বলতে লাগলো-কি বিপদই না কেটে গেল।
--------------------সমাপ্ত, ---------------------------
জনাব,আপনার কাছে আর্টিক্যাল গুলো সামান্য ভালো লাগলে মন্তব্য এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যাতে আমি আগামীতে পাঠকের চাহিদা অনুযায়ী আরো সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।



কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন