ম্যাজিকের রহস্য ২৬, টেলিপ্যাথি
টেলিপ্যাথি
সংঘটন: আমার উত্তরবঙ্গ সফরের একটি অভিজ্ঞতার কাহিনী এখানে বর্ণনা করছি । দ্বিতীয় শ্রেণীতে সেদিন এক উচ্চপদস্থ সরকারী কর্মচারী আমার সহযাত্রী হলেন। দু-এক ষ্টেশন যেতেই আলাপ পরিচয় হল । ক্ষণিক পরেই প্রস্তাব এল যদি কিছু মনে না করি তবে অন্ততঃ একটি খেলা সহযাত্রীগণকে দেখাতে পারি কিনা । পার্শ্বে উপবিষ্ট তিনজন ভদ্রলোক বহুক্ষণ, হতেই ব্রিজ খেলাতে নিমগ্ন ছিলেন আমার পরিচয় পেয়ে সাময়িক ভাবে খেলা বন্ধ করে আমাদের কথা শুনছিলেন। আমার X-Ray Vision সম্বন্ধে সকলেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিলেন । আমি অগত্যা X-Ray Vision সম্বন্ধে, আমার সাধনা সম্বন্ধে ও মানসিক শক্তি সম্বন্ধে এক ছোট খাট বক্তৃতা দিয়ে ফেল্লাম । তারপরে বল্লাম "আপনারা আপনাদের প্যাক থেকে যে কোন একটি তাস মনে করুন এবং আমি ব্যতীত সকলেই তাসটি বার করে দেখুন । দেখার কাজ শেষে হলে বল্লাম- আপনাদের নিকট হতে একখানা এনভেলপ এক টুকরা কাগজ ও একটা পেন্সিল আমাকে দিন । পরের ষ্টেশন এলেই-পাশের ইন্টার ক্লাশের কামরাতে আমার একজন সহকর্মী আছেন-(নামটি বলে দিলাম ) -তাকে এই এনভেলপ পেন্সিল ও
কাগজ খন্ডটি দিবেন। যিনি এগুলো নিয়ে যাবেন তিনি অত্যন্ত বিশ্বাসী হওয়া চাই। আমার সহকর্মী আপনাদের মনোনীত তাসের নামটি উক্ত কাগজে লিখে দিলেই তিনি তা আপনাদের এনে দেখাবেন । আপনারা ইচ্ছা করলে এনভেলপের উপরে সকলের দস্তখত ও দিতে পারেন। " উহা করা হলে এবং যথা সময়ে গাড়ী পরের ষ্টেশনে থামলে এক ভদ্রলোক - এনভেলপ পেন্সিল ও কাগজ নিয়ে চলে গেলেন । পরক্ষণেই এক ভদ্রলোক, বোধ হয় তিনি কিছু ম্যাজিক জানতেন তাই ভদ্রলোক, আমার টেলিপ্যাথি খাটি কিনা পরীক্ষা করতে চাইলেন তিনি বল্লেন-আমাদের ভিতর যিনি প্রথম তাসটি বার করেছেন-তিনি কে? আপনি ? আপনি দস্তখত দিয়েছেন ? বেশ তা হ'লে আমি মিঃ আলাদেনকে অনুরোধ করব- এনার নামটিও আপনার সহকর্মী চিহ্ন দিয়ে দিবেন । আমি হাসিমুখে বল্লাম তাই হবে । ইতি পূর্বেই কিন্তু ভদ্রলোকটি আমার সহকর্মীর নিকট চলে গেছেন । গাড়ী তখন বেগে চলা শুরু করেছে । অপর লোক আর পাঠানো সম্ভব ছিলো না । কিন্তু ভদ্রলোক-আমার অবস্থা দেখে হয়ত মনে মনে হাসছিলেন । বল্লেন- আমাদের তাসের নাম জানা যদি আপনার সহকর্মীর অসুবিধা না হয়। ত’বে-এই ভদ্রলোকের নামটিও চিহ্নিত করে দিতে পারবেন । সকলেই আমার মুখ চোখের ভাব দেখে বুঝলেন আমি বিপদে পড়েছি ।
ধীর গতিতে ট্রেনটি ষ্টেশনে প্রবেশ করতেই পূর্বোক্ত ভদ্রলোকটি এনভেলপ ও পেন্সিল সহ কামড়াতে উঠে পড়লেন । সেকি চাঞ্চল্য- কে যে প্রথম এনভেলপটি নিয়ে লেখাটি দেখবেন তার জন্য যেন প্রতিযোগীতাই সুরু হলো। উচ্চ পদস্থ কর্মচারীটিই শেষ পর্যন্ত এনভেলপটি খুলে লেখাটি পাঠ করলেন "হুবহু " ঠিক-হরতেন তিন । এনভেলপের উপরের দস্তখতেও একটি চিহ্ন দেওয়া। যিনি প্রথম তাসটি বার করেছিলেন চিহ্নটি তার নামের পাশেই ।
সকলে এই অত্যদ্ভূত কার্য দেখে একেবারে হতভম্ব । যিনি আমাকে পরীক্ষা করছিলেন-তিনি আমার হাতে চেপে ধরে কৃতজ্ঞতা জানালেন । বল্লেন-" আপনাকে—জীবনে ভুলবো না। ” খেলাটি পূর্ব বর্ণিত উপায়ে দেখাতে হলে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন দর্শকগণের মানসিক অবস্থা পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে তা সম্ভব নয়।
তবে এখানে আপনাদের জন্য একটি সহজ ও সুন্দর প্রণালী লিপিবদ্ধ করলাম । প্রথমতঃ দর্শকগণ প্যাকটি তলাল তাসটি দেখা খুবই সহজ।
শা করা হলে দর্শক প্যাকটিকে দুই ভাগ করেন এবং ভাগ দু'টি পাশাপাশি রাখেন । তৎপর তলার ভাগটি আমারই নির্দেশে উপরের ভাগের উপর যোগ চিহ্নের মত ক্রস করে রাখেন। তখন প্রথম দর্শক- উপরের ভাগের তলার তাসটি (অর্থাৎ আমার দেখা তাসটিই) দেখেন । এই ভাবে দর্শকদের তাসটি জানা গেল । ( দর্শকদের ধারণা হবে তারা যেখানে কেটেছেন সেখানের একটি তাসই দেখেছেন)।
এখন সহকর্মীকে জানাবার প্রণালীটি বলছি । এনভেলপটির ফ্লাপটির ডান দিকে আঠা লাগিয়ে দিলে - চিরিতন; বাম দিকে লাগালে হরতন; ঠিক মাঝখানে লাগালে-ইস্কাবন এবং আঠা না লাগিয়ে দিলে-রুহিতন বুঝতে হবে । জাদুকর এনভেলপ পাঠাবার সময় আঠা লাগিয়ে দিয়ে তাসের রং জানিয়ে দেন - এবারে তাসের নম্বর : পেন্সিলের গায়ে কোম্পানীর লিখিত নামের অক্ষরে নখের দাগ দিয়ে তা বুঝিয়ে দেন । (চিত্র নং ৬১ হইতে ৬৫) ।
সাবধানতা অবলম্বন করেই আমার খেলাতে কয়েকজনের নাম লিখা হয়েছিল এনভেলপের উপরে যা'তে দর্শক উহা পাল্টাতে না পারেন । আমার সহকর্মী পূর্বেই সমস্ত ইঙ্গিত জানেন তিনি তাসের নাম জানেন। আমি সর্বদাই লিখিত ব্যক্তিগণের নামের পাশে নখের চিহ্ন দয়ে থাকি । সহকারী আমার নখের দাগের উপরে পেন্সিলের দাগ দেন মাত্র। আমি উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে অভিনয় করে খেলার প্রদর্শন ভঙ্গীটিকে উন্নত ধরনের করেছি মাত্র।
প্রয়োজন না হলে দর্শকগণ তাদের নামের চিহ্নটি লক্ষ্যও করেন না। সহকর্মী কাগজ খন্ডটিতে তাসের নামটি লিখে উহা এনভেলপে ভরে মুখটি আটকিয়ে দেন ও আমার নখের চিহ্ন দেওয়া নামে পেন্সিল দিয়ে দাগ দেন।







কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন