Header Ads

Header ADS

ম্যাজিকের রহস্য ১৩,দুগ্ধ রহস্য

 

দুগ্ধ রহস্য

বর্তমান খেলাটি সর্বপ্রথম পাকিস্তান জাদুকর পরিষদের মাসিক সমাচার " ম্যাজিক পাথ" এ প্রকাশিত হয় । তৎপর স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত জাতীয় জাদু সম্প্রসারণ মন্ডলীর দ্বি-মাসিক সাময়িকী "জাদু জগৎ" এর জুলাই-আগষ্ট '৮১ সংখ্যায় সংক্ষিপ্ত এবং পরিবর্তিত প্রদর্শন ভঙ্গীতে প্রকাশ করা হয়। এখন খেলাটিকে আরো পরিবর্তন করে আধুনিক যুগোপযোগী করা হোল । প্রদর্শন তালিকার মধ্যভাগে খেলাটিকে যুক্ত করলে ভালো হয়। দুগ্ধ রহস্য লেখকের স্বকীয়তা বহন করে।

সংঘটনঃ খেলার মাঝামাঝি জাদুকর পরিশ্রান্ত হয়ে পড়লে টেবিলের কাছে গিয়ে একটি ঢাকনা তুলতেই দেখতে পেলেন এক গ্লাস জল । তখনি ঢক্ ঢক্ করে পান করে কিছুটা তৃপ্তি পেলেন। বল্লেন- "পিপাসা মিটল বটে কিন্ত ক্ষিদে মেটাবার উপায় কি ?” এই বলে শূণ্য গ্লাসটি টেবিলে রেখে রুমাল দিয়ে ঢেকে দর্শকদের সামনে নিয়ে এলেন এবং বল্লেন-" আপনাদের কেউ একটু কষ্ট স্বীকার করে আমাকে কিছু খাবার এনে দিতে পারেন কি ? আমি ক্ষুধা সহ্য করতে পারি না। এতে আশা করি ( একজন দর্শককে উদ্দেশ্য করে) আপনি কিছু মনে করবেন



আপাতত: একগ্লাস দুধ হলেই চলবে । আমার এই গ্লাসটি দিচ্ছি- এতে করেই এনে দিন ।” এই বলে গ্লাসটি ছুড়ে দিলেন- আর অমনি তা' অদৃশ্য হয়ে গেল । বল্লেন-"কেউ পান নি ? তবে ? আচ্ছা আমিই যাচ্ছি”- এই বলে টেবিলের কাছে গিয়ে ঢাকনাটা তুলতেই বিস্মিত হয়ে দেখলেন ঢাকনার নীচে এক গ্লাস ভর্তি দুধ । জাদুকর এক নিশ্বাসে দুধটুকু পান করে নিলেন। তার পর পরবর্তী খেলা শুরু করলেন । একটি সাধারণ ঘটনাকে অসাধারণ করে তুললেন জাদুকর তার আদর্শ প্রদর্শন ভঙ্গী গুনে।

প্রস্তুতি ও উপকরণঃ এক গ্লাস জল (কাঁচের গ্লাসে), একটি ঢাকনা, দুধ ও একখানি বড় গোছের রুমাল ।

(৩৪ নং চিত্রের মত ) একটি টিনের ডাকনা কৌশল করে তৈরী করাতে হবে । ঢাকনার ছাদের সাথে একটি কোণাকৃতি পাত্র ঝালাই করে নিতে হবে । এই ঢাকনার উপরে হাতলের পাশে দুটি ছোট ছিদ্র করুন । একটি একটু বড় অন্যটি খুব ছোট। ছোট ছিদ্রটি বাতাস চলাচলের জন্য । পাত্রটির নীচের কোণাকৃতি অংশে আরো একটি ছিদ্র করুন । এই পাত্রে আগে দুধ ভর্তি করে রাখুন। পাত্রটির মাঝামাছি কোণাকৃতি অংশ বরাবর একটি পার্টিশান লাগান যাতে ভিতরের অংশ দেখলেও পাত্রের অবস্থান বোঝা না যায় । ভিতরে কালো রং লাগিয়ে দিন-ছিদ্রটি যাতে বন্ধ না হয় । দুধ ভর্তি করার পদ্ধতি : দুধ ভর্তি করার পূর্বে পাত্রের নীচের কোণাকৃতি অংশের ছিত্রটি মোম দিয়ে বন্ধ করে দিন । একটি ছোট ফানেলের সাহায্যে উপরের বড় ছিদ্রটি দিয়ে পাত্রের দুধ ভর্তি করুন । এবার উপরের দু'টি ছিদ্র আঠালো ফিতার সাহায্যে বন্ধ করুন তারপর পাত্রের কোণাকৃতি নীচের ছিদ্র খুলে দিন । গ্লাস অদৃশ্য করার পদ্ধতিঃ দু'টি রুমাল চারধার শেলাই করে একটি দু' পরত রুমাল তৈরী করুতে হবে। রুমালটির আয়তন এমন হবে যেন গ্লাসটি সম্পূর্ণ ঢাবকা পড়ে । দুটি রুমালের মাঝখানে-গ্লাসের মুখের মাপ মত একটি রিং সেলাই করে নিতে হবে ( ৩৫ নং চিত্র) । রিংটিকে রুমালের বাইরে থেকে আর দেখা যাবে না ।

কর্তব্যঃ জলটুকু পান করে গ্লাসটি টেবিলে রাখুন । এবার দু'হাতে রুমালটি গ্লাসের উপর এমনভাবে রাখুন যাতে রুমালের ভিতরকার রিংটি গ্লাসের ঠিক মুখে মুখে পড়ে। ঢাকনাটি বামহাতে তুলে নিন । ডান হাতেই শুধুমাত্র রিংসহ রুমাল তুলে নিন। একই সাথে বামহাতের ঢাকনা দিয়ে গ্লাসটিকে ঢেকে দিন । তক্ষণই ঢাকনার উপরকার ছিদ্র দু'টির আঠালো আবরণ তুলে ফেলুন । তা'হলে অনায়াসে ঢাকনার ভিতরকার পাত্র হতে নীচের খোলা ছিদ্র পথে -পাত্রের দুধ গ্লাসের ভিতর পড়তে থাকবে ।

রিংটি ধরা অবস্থায় রুমালটিকে দর্শকদের সম্মুখে নিয়ে যান এবং বামহাতে রুমালটির একটি ঝুলন্ত কোন ধরে ডান হাতে রিংটি সম্মুখের দিকে ছুঁড়ে দিন। বস্তুতঃ রুমালটি বামহাতেই ঝুলে থাকবে। ইতিমধ্যে পাত্রের দুধ গ্লাসে জমা হয়ে গেছে । খেলাটি উপযুক্ত কৌতুক কর পরিবেশন ও অভিনয় সহকারে দেখালে খুবই উপভোগ্য হয় ।



কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.