ম্যাজিকের রহস্য ৯,জলের গ্লাস অদৃশ্য করা
জলের গ্লাস অদৃশ্য করা
সহজ ধরণের যান্ত্রিক খেলা হিসাবে বর্তমান খেলাটি একটি চমক লাগানো খেলা । 'এই ধরনের খেলার খুব প্রচলন নেই—তাই দর্শকদের কাছে খুবই আশ্চর্য জনক মনে হবে । অনুষ্ঠান তালিকায় প্রথমেই এই খেলাটি রাখা প্রয়োজন। তাতে দর্শকদের মনোযোগ সহজেই আকর্ষন করা যায় । প্রদর্শন ভঙ্গী অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সংঘটনঃ মঞ্চের সামনের পর্দা সরে গেলে- জাদুকর দর্শকদের সামনে এসে সকলকে ঈষৎ হেসে অভিবাদন জানালেন। তার পর টেবিলে রাখা একটি কাঁচের গ্লাস বাম হাতে নিয়ে হাত সামান্য উঁচু করে সকল দর্শককে দেখালেন এবং গ্লাস থেকে অর্ধেকটা জল ফেলে দিয়ে বুঝালেন গ্লাসে জল আছে । এবার দর্শকদের দিকে মুখামুখি দাঁড়িয়ে ডান হাতটি গ্লাসের মুখে চাপা দিয়েই সামনের দিকে দু-হাত সবেগে ছুঁড়ে দিলেন। আশ্চর্য । জলের গ্লাসটি নিমেষে অদৃশ্য হযে গেছে । তিনি পকেট থেকে জল ভর্তি গ্লাসটি পুনরায় বের করে আনলেন ।
উপকরন : দু'টি জল ভর্তি একই আকারের কাঁচের গ্লাস; একটি বল (গ্লাসের মুখের মাপের সমান), ইলাষ্টিক ও সেপ্টিপিন ।
কর্তব্য : খেলটি দেখাতে সামান্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন । একটি এক ফুট দীর্ঘ কালো ইলাষ্টিক নিয়ে তার এক প্রান্ত সেপটিপিনের সাহায্যে কোটের নীচে পিঠের দিকে মাঝ বরাবর আধাআধি উঁচুতে আটকিয়ে রাখতে হবে । অপর প্রান্তে একটি রাবারের বল ছিদ্র করে লাগাতে হবে ( ২৯ নং চিত্র )। খেলা দেখাবার সময় দু-হাত একত্র করতেই ডান হাতে ধরা বলটি দর্শকদের অজান্তে ও অলক্ষ্যে গ্লাসের মুখে চেপে দিতে হবে। বাতাসের চাপের দরুন গ্লাসটি বলের সাথে আটকে যাবে।
প্রদর্শন কৌশল : প্রাথমিক অভিবাদন জানিয়ে ডান দিকে ঘুরে বাম হাতে টেবিল হতে জলভর্তি গ্লাসটি তুলে নিন । এই কাজ করতে গিয়ে ডান হাতটি দেহের আড়ালে চলে যাওয়া মাত্র কোটের নীচে দেহের পিছনে ঝুলে থাকা বলটি ডান হাতে অর্ধমুঠি করে ধরতে হবে । এবারে সামনের দিকে ঘুরে দাঁড়াতেই ডান হাতটি বলসহ গ্লাসের উপর তুলে ( ৩০ নং চিত্র ) ( দর্শক না দেখে এমন ভাবে ) বলটি গ্লাসর মুখে ভরে চাপ দিতে হবে । এখন দু'হাত সামান্য নীচে নামিয়ে গ্লাসটি আস্তে ছেড়ে দিলেই তা’কোটের নীচে দেহের পিছনে চলে যাবে । হাত দু'টি গ্লাস ধরে থাকার অবস্থায় তখনও স্থির থাকবে ২/৩ সেকেন্ড এবং
পরক্ষনেই হাতদুটি মুঠি করা অবস্থায় সামনে ছুঁড়ে দিলেই গ্লাস অদৃশ্য হয়েছে—দেখাযাবে।
আবার গ্লাস বের করতে হলে আরো একটি গ্লাসে জল ভরে একটি রাবারের বল তার মুখে ভরে পকেটে রাখতে হবে । তুলবার সময় বল ও গ্লাসের ফাঁকে আঙ্গুল ঢুকালে বাতাস বেরিয়ে যাবে তখন সহজেই বলটি গ্লাস হতে খুলে আনতে পারা যাবে । বলটি পকেটেই থেকে যাবে । এবার গ্লাসটি পকেট হতে বার করে আনুন ।





কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন