Header Ads

Header ADS

বোকা নেকড়ে বাঘ



 বোকা নেকড়ে বাঘ


জঙ্গলের ধারে হঠাৎ কতকগুলো লোকের চিৎকার আর কুকুরের ডাক শোনা গেল। একটা বিড়াল উঁচু একটা দেয়ালের উপর বসে এই শব্দ লক্ষ্য করছিল। আর জঙ্গলের দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটা নেকড়ে বাঘ জঙ্গল থেকে প্রাণ ভয়ে ছুটে আসছে গ্রামের দিকে। আর তার পিছু পিছু তাড়া করে আসছে একদল লোক আর কয়েকটি শিকারী কুকুর। প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে নেকড়েটা বিড়ালের কাছে এলো আর তাকে করুণ সুরে প্রশ্ন করলো-


বলতে পারো মেনী বিড়াল বলতে পারো হে গাঁয়ের মাঝে সবার চেয়ে দয়াল মানুষ কে?


শত্রু আমার আসছে পিছে রক্ষা নাহি ভাই, আশ্রয় কে দেবে আমায় তাহার কাছে যাই।


মেনী বললোঃ গাঁয়ের মধ্যে সব চেয়ে ভালো মানুষ হচ্ছে খুকু। তার কাছে গেলেই তুমি আশ্রয় পাবে। বিড়ালের কথা শুনে নেকড়ের মুখ শুকিয়ে গেল। সে বললো না ভাইমেনী, খুকু ভালো মানুষ হলেও আশ্রয় দেবে না। কারণ আমি তার একটা ভেড়া চুরি করে খেয়েছি। সে একথা বেশ ভালো করেই জানে। মেনী বললোঃ তবে তুমি আমিনের কাছে যাও। সেও বেশ ভালো লোক। নেকড়ে বললো, আমিন বড় ভালো মানুষ জানতে পেরেছি। কিন্তু আমি তারও একটা ছাগল মেরেছি। মেনী বললোঃ তবে যাও আনোয়ারের কাছে। সে কাছেই থাকে। নেকড়ে কাতর হয়ে বললো সর্বনাশ আনোয়ার দেখলে আমাকে মেরেই ফেলবে। আমি তারও ভেড়ার ছানা খেয়েছি। মেনী একটু চিন্তা করে বললো, তাইতো কোথায় যাবে তুমি? আচ্ছা এক কাজ করো, মনোয়ারের বাড়ী যাও। সেও বড় ভালো লোক। নেকড়ে আবার শুকনো মুখ করে বললো- মনোয়ার আমায় চেনে নাহি তার ভুল।


তার ভেড়ার পাল করেছি নির্মূল।


আমারে দেখিলে কাছে করিবে প্রহার,


তাহার নিকট গেলে রক্ষা নাহি আর। নেকড়ের কথা শুনে মেনী বললোঃ তাইতো তুমি দেখছি সকলেরই অনিষ্ট করেছ। এখন তবে


তোমাকে বিশ্বাসই বা করবে কে? যদি তুমি সকলের প্রিয় হতে চাও


জঘন্য এ হিংসা বৃত্তি তবে ছেড়ে দাও। সকলের সাথে করো বন্ধুত্ব ভাই,


তবেইতো তোমার বন্ধু হইবে সবাই।


বিড়ালের কথা শুনে নেকড়ে বললোঃ বিদায় বন্ধু মেনী। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেশ শুনলে আমার প্রাণ বাঁচানো কঠিন হবে। শিকারীর দল প্রায় এসে পড়েছে আমি পালাই। ঊর্ধ্বশ্বাসে নেকড়ে ছুটে পালালো পথ ধরে। আর মেনী বিড়াল দেয়ালের উপর বসে ভাবতে লাগলো। বাস্তবিক নেকড়েটা কি বোকা? সকলের অনিষ্ট করে বেড়ানোই ওর কাজ। সকলের অপকার করে যেই জন


এ জগতে বোকা নাই তাহার মতন।


নিজের কর্মের ফল হাতে হাতে পায়।


আপন দোষেতে দোষী হয় সে ধরায়।


জনাব আমার লেখা গুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মন্তব্য এবং শেয়ার করুন যাতে আমি আগামী তে আরো নতুন কিছু নিয়ে আসতে পারি। 


কোন মন্তব্য নেই

  [ছেলোদের পরীক্ষা হবে কেন্দ্রীয় বড় জামে মসজিদের ২য় তলায়, তারিখ- ৯ই ডিসেম্বর সকাল ৯টা এবং মেয়েদের পরীক্ষা মুজিবুর রহমান মহিলা কলেজ এর প...

Blogger দ্বারা পরিচালিত.