ম্যাজিকের রহস্য -৩, আণবিক টাকা
আণবিক টাকা
আমার টাকার এই খেলাটিও খুবই উন্নত মানের । বড় আসরে কিংবা রঙ্গ মঞ্চেও এ খেলটি দেখানো যেতে পারে । নিখুঁত ও সুন্দর ভাবে দেখাতে পারলে আণবিক টাকার খেলা দেখিয়েই বিখ্যাত জাদুকর হওয়া সম্ভব । টাকা, তাস, থিম্বল এবং বিলিয়ার্ড বলের মত ছোট ছোট খেলা শিখে এবং তা ভালোভাবে অভ্যাস করে দেখাবার পর হতেই আমার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। আমি সবসমই খেলা দেখাবার ছোট ছোট এমন জিনিষ পকেটে বা ছোট হাত ব্যাগে নিয়ে বার হই আর রাস্তা ঘাটে বা যে কোন আলোচনা সভায় আকস্মিক ভাবে খেলা দেখানো শুরু করে দেই। জাদুকর হিসেবে প্রচারের এমন সুযোগ আর নেই । আপনি জাদুকর, মুখে বলে প্রকাশ না করে একটা খেলা হাতে নাতে দেখালে আপনার কথা আর কেউ ভুলবে না । ইতি পূর্বে আমি উল্লেখ করেছি আমেরিকার নেলসন ডাউন্স টাকার খেলাতে এতো সুনাম অর্জন করেছিলেন যে তাকে টাকার রাজা (King of Koins) নেস উপাধি-ভূষিত করা হয়। কলকাতার এক জাদুকর টাকার খেলাতে এতটা সিদ্ধহস্ত ছিলেন যে-তিনি যে কোন মুহুর্তে যে কোন দেশীয় মুদ্রাকে দর্শকের মনোমত বিদেশী কোন মুদ্রায় রূপান্তরিত করতে পারতেন । বর্তমানে তিনি ইহজগতে নেই । তাঁর নাম Prof. D.P.Das, the Nelson Downs of India. এখন বর্তমান খেলায় আসি ।
সংঘটনঃ জাদুকর একটি টাকা দর্শকদের কাছ থেকে চেয়ে নিলেন। এবং টাকাটিকে টেবিলের উপর রেখে তিনটি এনভেলপ দর্শকদের পরীক্ষা করতে দিলেন । প্রথম এনভেলপটি বড়, ২য়টি প্রথমটির ছেয়ে ছোট এবং ৩য় টি ২য় টির ছেয়ে ছোট । জাদুকরের নির্দেশে একজন দর্শক সবচেয়ে ছোট এনভেলপটির মুখ আঠা দিয়ে আটকিয়ে ২য় টির ভিতর ভরলেন এবং ২য়টির মুখ আঠা দিয়ে আটকিয়ে প্রথমটির ভিতর ভরলেন- শেষে প্রথম এনভেলপের মুখটিও আঠা দিয়ে বন্ধ করে দিলেন। এই পর পর ভরা তিনটি এনভেলপকে টেবিলের উপর একটি বাক্স বা বড় পুস্তকের সাথে হেলান দিয়ে রাখা হোল ।
জাদুকর এবার টাকাটিকে হাতে তুলে নিলেন এবং অদৃশ্য করে দিলেন । তিনি বড় এনভেলপের মুখ কেটে মাঝারি এনভেলপটি এবং মাঝারি এনভেলপটির মুখ কেটে, ছোট এনভেলপটি বার করলেন । ছোট এনভেলপটির মুখ না কেটেই দর্শকের হাতে দেওয়া হোল-দর্শক নিজ হাতে এনভেলপের মুখটি কেটে টাকাটি বার করে আনলেন ( ৬ থেকে ১৩ নং চিত্র ) ।
কর্তব্যঃ খেলাটি খুবই সুন্দর এবং তেমন কঠিনও নয়—তবু যথেষ্ট অনুশীলনের প্রয়োজন আছে। খেলা দেখানোর আগে ছোট (৩য়) এনভেলপের আকৃতির আরো একটি এনভেলপের ভিতর একটি টাকা ভরে তার মুখ আঠা দিয়ে আটকিয়ে পুনরায় তা ২য় (মাঝারী এনভেলপের আকৃতির) আরো একটি এনভেলপের ভিতর ভরে ওর মুখ আঠা দিয়ে আটকিয়ে টেবিলের উপরে রাখা বাক্স বা পুস্তকের আড়ালে রেখে দিন ( ৬ নং চিত্র ) । পরে এই বাক্সের সাথে হেলান দিয়ে- দর্শকের ভরা তিনটি এনভেলপ রাখতে হবে ।
পর পর ভেতরে ভরা এনভেলপের সেটের বাইরের টির মুখ আঠা দিয়ে আটকিয়ে রাখার পর টাকাটি অদৃশ্য করা হলে (পূর্ব বর্ণিত যে কোন উপায়ে টাকা অদৃশ্য করুন) বাক্স বা পুস্তকের আড়ালে রাখা এনভেলপ দু'টির উপর ডান হাত রাখুন- কিন্তু সাবধান- সে দিকে মোটেই
তাকাবেন না । (আপনার বাম পার্শ্ব দর্শকদের দিকে থাকবে) এবার সামনের তিনটি এনভেলপ বাম হাতে তুলে নিন এবং সাময়িকভাবে বাক্স বা পুস্তকের উপর রাখুন তারপরে বাম হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে সামনের তিনটি এনভেলপের আড়ালে পেছনের এনভেলপ দুটি একসাথে তুলে নিন । পেচনের এনভেলপের আয়তন সামনের টির চেয়ে সামান্য ছোট থাকায় পেছনের এনভেলপ সামনের টির আড়ালে থাকবে।
এখন সবচেয়ে বড় এনভেলপটির (কৌশলবিহীন) মুখ কেটে এমন ভাবে পেছনের রাখা এনভেলপ দু'টি সামনের এনভেলপের আড়াল হতে বার করতে হবে যেন দর্শকগণ মনে করেন তার কাটা মুখ দিয়েই বার করে আনা হচ্ছে । বড় এনভেলপের ভিতরে রাখা এনভেলপ দু'টি তার ভিতরেই থেকে যাবে । বড় এনভেলপ সহ ও দু'টি ছেঁড়া কাগজের চুপরীতে ফেলে দিন । তারপর দর্শককে দিয়ে এনভেলপ দু'টির মুখ পর পর কেটে টাকাটি বার করে আনুন।
জনাব আমার লেখা গুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মন্তব্য এবং শেয়ার করুন যাতে আমি আপনার জন্য আগামী তে আরো নতুন কিছু নিয়ে আসতে পারি।





কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন